খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু

শেরপুরে গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেরপুরে ৫টি গাঁজা গাছসহ মো. শাহীন মিয়া (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহীন সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী পশ্চিমপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। শুক্রবার সকালে উপজেলার জঙ্গলদী পশ্চিমপাড়া গ্রামের বাড়ি থেকে শাহীনকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ। পরে বিকেলে শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার জঙ্গলদী পশ্চিমপাড়া গ্রামে একটি চক্র দীর্ঘদিন ধরে গাঁজা গাছ রোপণ করে তা রক্ষণাবেক্ষণ ও পরে বিক্রি করে আসছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) এস এম আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার সকালে জঙ্গলদী পশ্চিমপাড়া গ্রামের শাহীন মিয়ার বাড়িতে অভিযান চালায়। পরে চক্রের মূল হোতা জঙ্গলদী পশ্চিমপাড়া গ্রামের দিদারুল হকের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় দিাদরুল হকের বসতবাড়ি থেকে ৫টি তাজা গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ। এসব গাছের ওজন ১২ কেজি বলে পুলিশ জানায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দিদারুল হক কৌশলে পালিয়ে যান। দিদারুল জঙ্গলদী পশ্চিমপাড়া গ্রামের নবাব আলীর ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বছির আহম্মেদ বাদল বলেন, এ ঘটনায় এসআই আব্দুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে গ্রেপ্তার শাহীন ও পলাতক দিদারুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা করেছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শাহীন গাঁজা চাষ ও পরবর্তীতে মাদক হিসেবে তা বিক্রি করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ দিদারুলকে গ্রেপ্তারে চেষ্টা করছে। শাহীনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর