খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু

ঝিনাইগাতীতে শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ১৯ বছর পর গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ও ধর্ষক জাকির হোসেনকে ১৯ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব। ২২ নভেম্বর বুধবার ভোরে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪। ধর্ষক জাকির হোসেন ঝিনাইগাতী উপজেলার নলকুড়া গ্রামের মো. আবেদ আলীর ছেলে। র‌্যাব সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া গ্রামের ৬ বছরের শিশুকে জাকির হোসেন ভেটের ফুল দেখানোর কথা বলে বিগত ২০০৪ সালের ২৬ নভেম্বর বাড়ীর পশ্চিম পাশে মহারশি নদীর ধারের একটি ঝোপ ঝারের ভিতর নিয়ে যায়। এসময় ওই ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি আত্মচিৎকার করতে থাকলে তার মা ও স্থানীয় লোকজন এগিয়ে যায়। এসময় ধর্ষক মো. জাকির হোসেন ভিকটিমকে রেখে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়া যায়। স্থানীয় লোকজন ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শিশুটির বাবা ঝিনাইগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(১)ধারায় একটি ধর্ষণ মামলা রুজু করেন।

মামলার তদন্তকারী অফিসার মামলা সুষ্ঠু তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শেরপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ ট্রাইব্যুনাল আদালত-২ বিগত ২০০৯ সালের ৮ আগস্ট আসামী মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতে অনুপস্থিতিতে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। জাকির হোসেন ঘটনার পর থেকেই পলাতক ছিল। পরে র‌্যাব-১৪ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ জাকির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাব-১৪ জামালপুরের কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান ২২ নভেম্বর দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জাকির হোসেনকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag
আরও খবর