খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু

ঝিনাইগাতীতে শহিদুল নামে এক মাদক কারবারিকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া এলাকার মৃত মিরাজুল ইসলামের পুত্র শহিদুল (৪০) নামে এক মাদক কারবারিকে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। ২০ নভেম্বর ২০২৩ সোমবার সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল কবীর এ সাজা প্রদান করেন। সোমবার উপজেলা সদরের বন্দভাটপাড়া এলাকায় হেরোইনসহ শহিদুলকে হাতেনাতে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টিম। পরে শহিদুলের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন। প্রসিকিউশন দাখিলের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ১৬ ধারা অনুযায়ী আসামী শহিদুলকে ৩ মাসের কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে। মাদক রাখা ও সেবনের মাধ্যমে একদিকে যেমন স্বাস্থ্য ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তেমনি একটি পরিবারে অশান্তি নেমে আসে। এজন্য তিনি সকলকে মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে। 

Tag
আরও খবর