কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

৩১ দফা বাস্তবায়ন হলে জনগণ ফিরে পাবে মৌলিক অধিকার- একেএম আহসানুল তৈয়ব জাকির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা হলে জনগণ তাদের ভোট প্রদানের অধিকার সহ সকল ধরনের মৌলিক অধিকার ফিরে পাবেন বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বগুড়া-০১ আসনের মনোনয়ন প্রত্যাশী একেএম আহসানুল তৈয়ব জাকির।
তিনি আরও বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ এবং তারেক রহমানের ২১ দফা সমন্বয় করে সর্বশেষ রাষ্ট্র কাঠামো গঠনের জন্য ৩১ দফা ঘোষণা করছেন আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান। নির্বাচনের মাধ্যমে দেশ গঠন ও সময় মতো প্রয়োজনীয় সংস্কার করতে হবে বলেও জানান তিনি।
অন্তর্বর্তীকালীন সরকরের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসকে হুশিয়ারী দিয়ে তিনি আরও বলেন, বিএনপি ডিসেম্বরে নির্বাচনের আহ্বান করলেও, প্রধান উপদেষ্টা ড. ইউনুস লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিতে চেয়েছেন। তবে নির্বাচন দিতে ফেব্রুয়ারি পার করার চিন্তা করলে স্বৈরাচারী হাসিনার চেয়েও খারাপ পরিস্থিতিতে পরতে হবে।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত ফ্যাসিষ্টের সময় যারা বিএনপি'র সাথে থাকেনি, বিএনপি পুনর্গঠনে সাহায্য করেনি তারা কখনও সম্মুখ সারিতে আসতে পারবে না। তাদেরকে সবসময় ত্যাগী নেতাদের পেছনের সারিতেই থাকতে হবে।
শনিবার বিকেলে ফুলবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা ও সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ফুলবাড়ি ইউনিয়ন বিএনপি'র সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং ফুলবাড়ি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক এম আর ইসলাম রফিকের সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সভাপতি এ্যাড. নূর-এ-আজম বাবু, বগুড়া জেলা বিএনপি'র উপদেষ্টা নুরুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি কাজী জাকির হোসেন বাবলু, সহ-সভাপতি সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডা প্রমুখ। 

Tag
আরও খবর