নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীতে ৯'শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ নারী মাদক কারবারী গ্রেফতার




জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী কর্তৃক অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে  ৯০০(নয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন নারী মাদক কারবারী গ্রেফতার।

শুক্রবার  (১৪ জুলাই) রাত ৯ঘটিকায় নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি)  মোঃ শহীদুল ইসলাম পিপিএম(বার) এর নির্দেশনায়, নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম ওসি ডিবি নাজিম উদ্দিন আহমেদ এর নেতৃত্বে বেগমগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে এস.আই (নিঃ) মোঃ ফজলুল হক সহ  সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন পৌরসভা ০৩নং ওয়ার্ড, আলীপুর চৌরাস্তা থেকে মাইজদী যাওয়ার পথে চৌরস্তা সিএনজি স্টেশনের পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে অবৈধ ভাবে মাদক বিক্রির উদ্দেশ্যে কতিপয় মাদক কারবারীরা বাসে করে চট্টগ্রাম হইতে বাধন পরিবহণে করে মাইজদীতে প্রবেশ মুখে অবস্থান করিলে ডিবি কর্তৃক বাস তল্লাশী করিয়া বাসের ভিতর হইতে আসামীদের আটক করে জিজ্ঞাসাবাদে তাদের হেফাজত হইতে ৯০০ (নয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীগণ হলেন - ০১। ছারা বেগম(২৩), স্বামী-মোঃ শাহজাহান, ০২। রহিমা বেগম(৫৫), স্বামী-আব্দুছ ছালাম, উভয়সাং-পূর্ব কলাউজান, ০৭নং ওয়ার্ড, পূর্ব কলাউজান ইউপি, উভয়থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম।

ধৃত আসামীদের‘কে জিজ্ঞাসাবাদে তারা আরো  জানান যে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো দেশের বিভিন্ন অঞ্চল হইতে কমমূল্যে ক্রয় করিয়া অধিক মূল্যে বিক্রয় জন্য চট্টগ্রাম হইতে তারা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করেছে, তারা দীর্ঘ দিন যাবৎ লোকচক্ষুর অন্তরালে গা ডাকা দিয়ে অবৈধ ভাবে মাদক ব্যবসা করিয়া আসিতেছেন। 

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি পুলিশ ) অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জানান ধৃত আসামীদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলারুজু প্রক্রিয়াধীন।
আরও খবর