কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

রূপগঞ্জে স্কুলছাত্র রোমান হত্যা মামলায় শেখ হাসিনা গাজীসহ আসামি ১০৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশালয় হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র রোমান মিয়া (১৭) হত্যাকান্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২১ আগষ্ট) নিহত রোমানের খালা রিনা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামীরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, সাবেক সাংসদ পুত্র গোলাম মর্তুজা পাপ্পা, পিএস এমদাদুল হক দাদুল, সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ফিরোজ ভুঁইয়া, কামরুজ্জামান হীরা, এহসানুল হক কংকন, কামরুল হাসান তুহিন, মোস্তাফিজুর রহমান শাহীন, আরিফুল ইসলাম ভূঁইয়া দুলাল, সাকিবুল হোসেন খন্দকার, তোফাযয়েল আহাম্মেদ আলমাছ, জায়েদ আলী, নূরুল ইসলাম জাহাঙ্গীর, শেখ ফরিদ মাসুম, তানজির আহম্মেদ খান রিয়াজ, শমসের আলী খান, শাহাবুদ্দিন, জয়নাল, সেলিনা আক্তার রিতা, ফাহাদ আহাম্মেদ শাওন, শহিদুল ইসলাম আগুন, রবিন, স্বপন বেপারী, জামাল, সাইজুদ্দিন, নাজমূল, সোহেল, আলী, রাব্বি, রাজীব, উজ্জল, ফারুক ওরফে ফেন্সি ফারুক, কাবিলা, শাকিল, হেলাল, ফারুক প্রধান, আল আমিন, সায়েম, জামাল হোসেন কুট্টি ওরফে বোমা কুট্রি, সায়েম, সাব্বির নাম উলেখ করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। 
মামলার বাদী জানান, ৫ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের খবরে ছাত্র জনতার আনন্দ মিছিল চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিস্তল, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে রূপগঞ্জের চনপাড়া এলাকার জনকল্যাণ স্কুলের সামনে ছাত্র জনতার ওপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন রোমান মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। 
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
Tag
আরও খবর







রূপগঞ্জে বিএনপির ৩১দফা বাস্তবায়নে সমাবেশ

৫৮১ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে