কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

রামগড়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন

রামগড়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন 


এমদাদ খান প্রতিনিধি রামগড়,( খাগড়াছড়ি)  


রামগড়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।  

৮ই আগষ্ট সোমবার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে  রামগড় উপজেলা প্রশাসন সকাল ১০টায় রামগড় লেকের পাড়ে মহিলা ক্লাবের সামনে  স্থাপিত বেগম ফজিলাতুন্নেসা মুজিবের দৃষ্টিনন্দন  ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ,   দরিদ্র  পরিবারের মাঝে সেলাই মেশিন, নগদটাকা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে   সকাল সাড়ে দশটায় রামগড় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রামগড় পৌরসভা,উপজেলা মহিলা আওয়ামীলীগ,  আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। বেলা এগারোটায়  উপজেলা  পরিষদের সম্মেলন কক্ষে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে   আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল। 

রামগড় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে "মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা"এই প্রতিপাদ্য বিষয় এর উপর বঙ্গমাতার জীবনে নিয়ে বক্তারা আলোচনা করেন। 

এসময়  রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, উপজেলা সহকারী তথ্য অফিসার বেলায়েত হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, রাজনৈতিক নেতৃবৃন্দ , জনপ্রতিনিধি  , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।  আলোচনা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর এর অর্থায়নে সাতজন প্রশিক্ষিত দুস্থ মহিলা কে  সেলাই মেশিন ও তিনজন মহিলাকে দুই হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

Tag
আরও খবর