কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে মজনু গ্রুপের ৫ চাঁদাবাজ ও ডাকাত অস্ত্রসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে মজনু গ্রুপের ৫ চাঁদাবাজ ও ডাকাত অস্ত্রসহ গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ মজনু গ্রুপের ৫ জন চাঁদাবাজ ও ডাকাত চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন কালুখালী উপজেলার জামালপুর, সাওরাইল এলাকায় চিহ্নিত মজনু গ্রুপের চাঁদাবাজ ও ডাকাত চক্রের সদস্য মো. মজিবুর রহমান, সাজেদা বেগম, আবু সায়েম, মো. সুলতান আলী মোল্লা ও জসিম মন্ডল। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের জামালপুর, সাওরাইল এলাকায় মো. মজিবুর রহমানের বাসায় অভিযান চালিয়ে ১টি ৯ মি. মি. পিস্তল (মেড ইন ইউএসএ), ১টি পিস্তলের ম্যাগাজিন, ১৫ রাউন্ড গোলাবারুদ, ৩টি ওয়ান শুটার বন্দুক, ১টি ব্যাটন, ২টি ছুরি, ১টি হকিস্টিক, ৩টি স্মার্টফোন, ৩টি বাটন ফোন, ৩টি জাতীয় পরিচয়পত্র, ২টি চেকবই, ২টি মদের বোতল, ২টি এটিএম কার্ড, ৩টি পাসপোর্ট, ১টি লেজার পয়েন্টার এবং ১টি ড্রাইভিং লাইসেন্সসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা মজনু গ্রুপের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে পাংশা ও কালুখালী উপজেলায় সংঘবদ্ধভাবে চাঁদাবাজি ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি আইনি কার্যক্রম সম্পন্নের জন্য কালুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর এ সফল অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলিসহ মজনু গ্রুপের ৫ জন চাঁদাবাজ ও ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।’
আরও খবর