কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

আবারও উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রী কলেজ


কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা ফুলবাড়ী। স্বাধীনতা অর্জনের দুই বছরের মাথায় পিছিয়ে পড়া এ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে ১৯৭৩ সালে গড়ে তোলা হয় এ বিদ্যাপীঠ। উপজেলার সর্ববৃহৎ এ কলেজটি প্রতিষ্ঠায় সেসময় অগ্রণী ভূমিকা পালন করেন সমৃদ্ধ সোনার বাংলার সপ্নদোষ্টা বঙ্গবন্ধুর সহচর, মুক্তিযোদ্ধা ও এখানকার মুক্তিযুদ্ধের সংগঠকগণ। সেই কলেজটি আজ সমৃদ্ধ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়ে দরিদ্র এ অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে। সাড়ে ৫ একরের বেশি জমিতে গড়ে ওঠা কলেজটি থেকে পাশ করা শিক্ষার্থীদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিচারক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা ও স্নাতক পর্যায়ে বিএ, বিএসএস, বিবিএস, বিএসসি এবং রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। এছাড়াও কারিগরি শিক্ষাবোর্ডর আওতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৫টি ট্রেড চালু রয়েছে। বর্তমান ২ হাজার ১৯ জন শিক্ষার্থীকে পাঠদানের জন্য কলেজটিতে ৮৫ জন শিক্ষক কর্মচারী রয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সার্বিক শিক্ষার পরিবেশ, পাবলিক পরীক্ষার ফলাফল, কোকারিকুলাম একটিভিটিজ বিবেচনায় কলেজটি বিগত ৫ বছর যাবৎ উপজেলার শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি পাচ্ছে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ প্রতিযোগিতার ফলাফলে এবছরও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে কলেজটি। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের স্বীকৃতি পেয়েছেন ওই কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, কলেজ ও কারিগরি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক হ,শ,ম জয়নুল আবেদীন এবং সহকারী অধ্যাপক আজাদ হোসেন, কলেজ ও কারিগরি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী পৌরব কুমার রায় ও রুক্সি খন্দকার, শ্রেষ্ঠ রোভার গ্রুপ ও শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন ওই কলেজ সাবিনা ইয়াছমিন। এছাড়াও ক্বেরাত, হামদ/নাত, বাংলা রচনা, বাংলা কবিতা আবৃত্তি, বিতর্ক, দেশাত্মবোধক গান, নজরুল সঙ্গীত, লোক সঙ্গীত, ইংরেজি বক্তব্য, নির্ধারিত বক্তৃতা, লোক নৃত্য প্রতিযোগিতায় ওই কলেজের শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এ বিষয়ে ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু জানান, এটি একটি পরিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে আমরা বিভিন্ন কোকারিকুলাম নিয়মিত পরিচালনা করে থাকি। উপজেলার সর্ববৃহৎ এ কলেজটি জাতীয়করণের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। জাতীয়করণ হলে পশ্চাৎপদ এ অঞ্চলের মানুষ সহজেই মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।


আরও খবর



৯৮ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯১ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে


ফুলবাড়ীতে আলুতে লোকসানের আশঙ্কা

২১০ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে



দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষকের মৃত্যু

২৪৪ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে