জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে ভুট্টা চাষে লাভবান হচ্ছে কৃষক




গত কয়েক বছর ধরে লাভবান হওয়ায় কুড়িগ্রামের ফুলবাড়িতে এবারও ব্যাপক হারে ভুট্টার চাষ শুরু হয়েছে। বর্তমান সময়ে ফুলবাড়ীর বিভিন্ন এলাকায় কচি সবুজ ভুট্টা ক্ষেতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে সব এলাকায় কম-বেশি ভুট্টার চাষ করা হচ্ছে।বিশেষ করে চরাঞ্চলের জমিতে বেশি ভুট্টা চাষ করা হচ্ছে।চর মেখলী,চরগোরক মন্ডল, চর খোঁচা বাড়ী,চরধনিরাম, চর বড়ভিটা, চর পূবধনিরামের হাজার হাজার একর বিস্তৃন জমিতে ভুট্টা চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক।

চরাঞ্চলের এসব জমি একসময় প্রায় সারা বছরই পতিত থাকত। তিল,তিষি সড়িষা ,কাউন জাতীয় ফসলের চাষ করা হত। এসব ফসলের বিঘাপ্রতি উৎপাদন কম ও বাজার মূল্য অনিশ্চিত হওয়ায় ফসলের চাষ করে চরাঞ্চলের কৃষকরা কোন রকমে খেয়ে পড়ে বাঁচাতো। ভুট্টা চাষ শুরুর হওয়ার পর কৃষকদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। সবাই এখন ভুট্টা চাষ করে নিজেদের ভাগ্য বদলের স্বপ্ন বুনছেন। ধরলা নদীর চরাঞ্চলের দুপাড়ের জমিতে এখন সবুজ‌  ভুট্টা ক্ষেতের সারি। চরাঞ্চল ছাড়াও  উপজেলার অন্যান্য এলাকাতেও হাজার হাজার একর জমিতে ভুট্টা চাষ করা হচ্ছে ‌। তবে চর এলাকার জমি ভুট্টা চাষে সুবিধা জনক,উৎপাদন বেশী ও লাভজনক । অল্প পরিশ্রমে তুলনামূলক কম খরচে ধানের তুলনায় অধিক ফলন হয়। বাজারে চাহিদা থাকায় কৃষকরা প্রতি বছরই ভাল মূল্য পায়‌। গত কয়েক বছরে ভুট্টা চাষ করে চরাঞ্চলের কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়ে ভাগ্যের পরিবর্তন করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে মাত্র পাঁচ মাসে জমি থেকে ভুট্টা উত্তোলন করা যায়।আর সুবিধা মত যেকোন সময় ভুট্টা চাষ করা যায়। তবে জানুয়ারী - ফেব্রুয়ারি মাস ভুট্টা চাষের জন্য ভাল সময়। অল্প পরিশ্রমে ধানের তুলনায় অধিক লাভ হয়।বাজারে ভুট্টার চাহিদা থাকায় কৃষকরা ভাল দাম পায়। বড়ভিটা গ্রামের কৃষক মোঃ আলম মিয়া বলেন, তিনি এ বছর  এগারো বিঘা জমি, প্রতি বিঘা চার হাজার টাকায় লিজ নিয়ে ভুট্টা চাষ করেছেন। লিজসহ তার ভুট্টা চাষে বিঘাপ্রতি খরচ হবে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা। মৌসুমের শুরুতে ভুট্টা মনপ্রতি ৮০০ -৯০০শত টাকা । প্রতি বিঘা জমিতে ভুট্টা উৎপাদন হবে ৩০ থেকে ৩৫মন। বাজার মূল্য ঠিক থাকলে খরচ বাদে তার লাভ হবে  বিঘাপ্রতি ৪ থেকে ৫হাজার টাকা।  চর বড়ভিটা গ্রামের কৃষক বিপুল মিয়া তার নিজের ৫বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন, জমিতে  নিজেই সব কাজ করেন। বাজার মূল্য ঠিক থাকলে ৫ বিঘা জমিতে তার সব খরচ বাদে ৫০-৬০হাজার টাকা লাভবান হবেন। ভুট্টা চাষ করে তার সংসারে সচ্ছলতা এসেছে‌। ফুলবাড়ী কৃষি অফিস সুত্র জানিয়েছে ,চলতি মৌসুমে ২২ ৬৫ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি। রোগ- বালাই এর জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা আছে।


আরও খবর



৯৮ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯১ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে


ফুলবাড়ীতে আলুতে লোকসানের আশঙ্কা

২০৯ দিন ২২ ঘন্টা ৫৫ মিনিট আগে



দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষকের মৃত্যু

২৪৩ দিন ২০ ঘন্টা ৪০ মিনিট আগে


ফুলবাড়ীতে ভুট্টা চাষে লাভবান হচ্ছে কৃষক

২৪৪ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে