তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবক-যুবতীদের অংশগ্রহণের মধ্য দিয়ে যুব সেমিনার–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক কেন্দ্রে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের মূলসুর ছিল— “ভিন্ন বাস্তবতা, বিভিন্ন আকাঙ্ক্ষা, শিক্ষা, দক্ষতা ও নেতৃত্বে এগিয়ে যাক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুব সমাজ।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিস কুমার ঘোষ এবং এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশে এর প্রোগ্রাম ম্যানেজার মার্কিশ সরেন ও এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডী। সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা সংক্ষিপ্ত বক্তব্য বলেন, 'যুব সমাজ দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবদের শিক্ষা, দক্ষতা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবদের সচেতন ভূমিকা রাখতে হবে। উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন বক্তব্যে বলেন, যুবদের সামাজিক উন্নয়ন, সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ উপস্থিত যুবদের উদ্দেশ্য করে বলেন প্রশিক্ষণ গ্রহণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হওয়ার প্রতি গুরুত্বারোপ করতে হবে। এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার মার্কিশ সরেন বলেন, যুবদের নিজস্ব চিন্তাভাবনা, দক্ষতা ও নেতৃত্বের বিকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এজন্য যুবদের ঐক্যবদ্ধ হয়ে সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। সংস্থার এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডী বলেন যুবদের নিজেদের সামাজিক সমস্যা চিহ্নিত করে সম্মিলিতভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ এবং বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে। উক্ত সেমিনারে পত্নীতলা উপজেলার বিভিন্ন আদিবাসী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার এরিয়া সুপারভাইজার মাথিয়াস হেম্ব্রম ও পবিত্র মালী। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী যুবারা অতিথিদের বিভিন্ন রকম প্রশ্ন করে জানতে চান এবং অতিথিগন সুন্দর উত্তর ও সমাধান দেন। অর্থায়নে: INTERACTION ও Wycliffe Switzerland বাস্তবায়নে: SIL International Bangladesh।
Tag
আরও খবর


পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬

২৬ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে