হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

পার্বতীপুরে রেল লাইন চুরির প্ররোচনা ও সম্পৃক্তকারী প্রকৃত আসামীরা ধরা ছোয়ার বাইরে।

দিনাজপুর পার্বতীপুর উপজেলা রেলষ্টেশনের পরিত‍্যাক্ত রেল লাইন গ‍্যাসের অক্সিজেন সিলিন্ডার দিয়ে কেটে নিয়ে যাবার সময় রেলের কাটা অংশসহ চারজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস‍্যরা।


গত ৬সেপ্টেম্বর দিবাগত রাত ১২টায় পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন সংলগ্ন বাফার গোডাউন থেকে ১৭টি রেললাইনের কাটা অংশ উদ্ধার করা হয়।
প্রাথমিক পর্যায়ে স্থানীয় একাধিক সুত্রমতে জানা যায় ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন‍্য চারজনকে আটক করা হয়েছে।কিন্তু ঘটনার নেপথ‍্যে থাকা প্রকৃত আসামীদের আড়াল করতে আটককৃত চারজনকে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।ফলে রেল লাইন কেটে নিয়ে যাবার প্রকৃত ঘটনা ও ঘটনার সাথে সম্পৃক্ত খল নায়করা রয়ে গেলেন ধরা ছোয়ার বাইরে।তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সুত্রের মতামত আটককৃতদের জবানবন্দি নিলেই বেরিয়ে আসবে এই সব অপরাধ কর্মকান্ডের মুল হোতা।
এছাড়াও আরো জানা যায় যে এক সময় বাফার সার সরবরাহের জন‍্য এই মিটার গ্রেজ লাইনটি নির্মিত  হয়েছিল।কিন্তু সড়ক পথে যখন বাফার সার সরবরাহ শুরু হয়  তারপর থেকে পার্বতীপুর রেলওয়ে ষ্টেশনের এই মিটার গ্রেজলাইনটি দীর্ঘদিন যাবৎ অব‍্যবহৃত হওয়ায় এক সময় পরিত‍্যাক্ত হিসেবে পরে থাকে।।আর এই সুযোগে রেলওয়ের পরিত‍্যাক্ত জায়গায় থাকা রেললাইনগুলো কতিপয় ব‍্যক্তি  অসৎ উদ্দেশ‍্যে সরিয়ে নিজেদের ফায়দা হাসিলের চেষ্টা করছিল।আর এমনই সময় গোপন সংবাদের ভিত্তিতে  জানতে পেরে রেলওয়ে থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস‍্যরা অভিযান চালিয়ে বাফার গোডাউন থেকে রেল লাইনের কাট অংশ গ‍্যাস ও ২টিঅক্সিজেন সিলিন্ডার এবং এই কর্মকান্ডের সাথে জড়িত চারজনকে আটক করে জিআরপি থানায় নিয়ে যায়।বর্তমানে আটককৃতরা হলেন পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের ফেরদৌস(৩২),রামপুর ইউনিয়নের দরিখামাড় এলাকার মোঃ রাব্বি(২৭),একই এলাকার তরিকুল ইসলাম (২৮),ও পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলার পুরাতন বাবুপাড়া এলাকার মোঃ ইমতিয়াজ (২৫)।
ঘটনার বিষয়ে জানতে চাইলে পার্বতীপুর রেল ওয়ে থানার ওসি নুরুল ইসলাম জানান ঘটনাস্থল থেকে চুরির উদ্দেশ‍্যে কেটে রাখা রেল লাইন উদ্ধার করা হয় এবং এই ঘটনার সাথে জরিত সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন‍্য আটক করা হয়েছে।তবে রেল কর্তপক্ষ যদি চিহ্নিত অপরাধীদের নাম উল্লেখ করে মামলা করলে তাদের বিরুদ্ধেও দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব‍্যবস্থা গ্রন করা হবে বলে তিনি প্রতিনিধিকে জানান।
তবে এই অপরাধ সংগঠন নেপথ‍্যে থাকা প্রকৃত  অপরাধীরা  আবারও ক্ষমতা আর অর্থের দাম্ভিকতায় বেচেঁ গেলো বলে স্থানীয় একাধিক ব‍্যক্তিবর্গ ও সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেন।