জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত


দিনাজপুর পার্বতীপুর উপজেলায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছ।এই ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বুধবার (২৯জানুয়ারী)সকালে পার্বতীপুর- ফুলবাড়ি সড়কের হাজির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পার্বতীপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃধাপাড়া এলাকার বুলুর ছেলে শাহিনুর ইসলাম ও রামপুরা গ্রামের ছোট হরিপুর এলাকার অনবিন্দা রায়ের ছেলে শুকদেব কুমার রায় ।এবং এই ঘটনায় আহত সাজেদুর রহমান বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন সকালে একটি মোটরসাইকেলে তিনজন একটি ট্রাকের পিছনে যাচ্ছিলেন ।ট্রাকটিকে ওভার টেক করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং আহত হয় আরো একজন।
 পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ঢাকা থেকে ছেড়ে আসা কাভার ভ্যানটি সৈয়দপুর যাচ্ছিল, পথিমধ্যে হাজির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ঘটনার পরপরেই স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেন।এ ঘটনায় চালক ইলিয়াস আলীসহ এস এ পরিবহনের ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করেছে পুলিশ

Tag