তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

রাজবাড়ীর পাংশায় এসআরবি-১০-এর অভিযান, পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাজবাড়ীর পাংশায় এসআরবি-১০-এর অভিযান, পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাজবাড়ীর পাংশায় এসআরবি-১০-এর অভিযান, পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার



 রাজবাড়ীর পাংশা পৌরসভার বিষ্ণুপুর এলাকার একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করে।

এসআরবি-১০ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল এ অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে পাংশা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকার একটি আমবাগান থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৪২টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেলগুলো সম্পূর্ণ অবিস্ফোরিত অবস্থায় ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসব ককটেল মজুতের সঙ্গে কারা জড়িত এবং এগুলো ব্যবহার করে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে এসআরবি-১০-এর পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০-এর মিডিয়া বিভাগের সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ বিস্ফোরক ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এসআরবি-১০ নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় পাংশার বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এসব ককটেল কোথা থেকে এসেছে এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনসাধারণের জানমালের সুরক্ষায় এসআরবি-১০ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর।”

এসআরবি-১০-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।



আরও খবর