জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল রাজনৈতিক নেতা -কর্মীদের জাসদে যোগদান

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল রাজনৈতিক নেতা-কর্মীদের জাসদে যোগদান উপলক্ষ্যে (২৬ ডিসেম্বর)

সোমবার ৪ টার রাজশাহী নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে রাজশাহী মহানগর জাসদের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। 


উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জাসদের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলী।



সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামি। 


সভায় বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও রাজশাহী মহানগর সাবেক সভাপতি,এ এইচ এম জুয়েল খান এর নেতৃত্বে,মোঃ মনিরুল ইসলাম মনি সাবেক কেন্দ্রীয় সদস্য ও সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী জেলা শাখা,মোঃ সাজন ইসলাম,সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী কলেজ শাখা ও সহ-সাধারণ সম্পাদক রাজশাহী জেলা শাখা,মোঃ সোহেল রানা,সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী কলেজ শাখা ও প্রচার সম্পাদক বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী জেলা শাখা,মোঃ তুষার আহমেদ,সহ সভাপতি বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী কলেজ শাখা সহ শতাধিক সাবেক ও বর্তমান ছাত্রনেতা-কর্মি এবং রাজনৈতিক নেতা-কর্মি সমাজতন্ত্রের পতাকা হাতে শোষণ

বঞ্চনা ও বৈষম্যের বেড়াজাল ছিন্ন করে মুক্তিযুদ্ধের চেতনা, সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদে যোগদান করেছেন।


বক্তব্যে আব্দুল্লাহ আল মাসুদ শিবলী বলেন,বিএনপির ২৭ দফা রাজনৈতিক সংস্কারের চমকবাজীর আড়ালে যুদ্ধাপরাধী,খুনী,সাম্প্রদায়িক জঙ্গীবাদীদের হালাল ও তাদের সাথে রাজনৈতিক অংশীদারত্ব প্রতিষ্ঠার কালো দলিল।বিএনপির ১০ দফার পর ২৭ দফায় আবার প্রমাণ হলো যে জামাতকে সাথে নিয়ে ক্ষমতা পুনর্দখল করাই বিএনপির মূল উদ্দেশ্য। 


বক্তব্যে জুলফিকার মান্নান জামি বলেন,যুদ্ধাপরাধী-খুনি-

অপরাধীদের হালাল করার অপপ্রয়াসই বাংলাদেশের রাজনীতিতে মহাবিভক্তি তৈরি করেছে।এর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে এক হওয়ার আহবান জানান।

 

জাসদ নেতৃবৃন্দ বক্তব্যে বলেন,মহান মুক্তিযুদ্ধ ও অতীতের ঐতিহাসিক গণআন্দোলন মীমাংসিত বিষয়সমূহ,স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসসহ জাতীয় ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি,সংবিধানের চার মূলনীতি অস্বীকার করা,সংবিধান-রাষ্ট্র-সমাজে সাম্প্রদায়িকতাসহ পাকিস্তানপন্থা চাপিয়ে দেয়া।


উক্ত সভায় উপস্থিত ছিলেন,মহানগর সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন,সহ সভাপতি প্রতুল কান্তি ভট্টাচার্য্য,জেলা জাসদের সহ সভাপতি শামসুজ্জামান শামসু,সহ সভাপতি সেলিমুজ্জামান সেলিম,মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল করিম কাজল,দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবির,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন শাহীন,জনসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ জোহেব রনি, সহ সম্পাদক মোঃ পাভেল ইসলাম মিমুল,সদস্য ফয়সাল রহমান রানা,বাংলাদেশ ছাএলীগ (ন-মা) রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন সোহাগ,মোঃ নাফিস সিহাব,মোঃ ফয়সাল ইসলাম প্রমুখ

Tag
আরও খবর