জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আম বিক্রি করে সফল উদ্যোক্তা নারী মিষ্টি আপা খ্যাত চাঁপাইনবাবগঞ্জের মেয়ে দিলারা জেসমিন

নিজ কর্ম দক্ষতায় সফল উদ্যোক্তা নারী চাঁপাইনবাবগঞ্জের মেয়ে দিলারা জেসমিন। 


কবি বলিয়াছেন, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। নিজের পরিশ্রমে আম বিক্রি করে সফল নারী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের মেয়ে দিলারা জেসমিন ।


দিলারা জেসমিন বলেন,অন্যের উপর নির্ভরশীল না হয়ে প্রতিটি মেয়ে যেন পরিশ্রম করে সফল হয় সেই লক্ষ্যে কাজ করছি। তিনি বলেন, মেয়েরা সমাজের বোঝা নয় তারাই উন্নয়নের চাবিকাঠি।আমি নিজে কাজ করছি পাশাপাশি অন্যাকে কাজের সুযোগ দিচ্ছি। 


তিনি আরও  বলেন, মেয়েরা অবসর সময়ে অনলাইনে কাজ করে নিজ সংসারে অবদান রাখতে পারে। আমি এবছর প্রায় ১১০০০ কেজি আম বিক্রি করেছি।


তিনি আরও বলেন, আমার নিজস্ব বাগানের আম শুধু দেশের মাটিতে নয় বিদেশের মাটিতেও ভূয়সী প্রশংসার দাবিদার।আমার বাগানের আম সুদূর কানাডা,লন্ডন,ও দুবাইতে রপ্তানি করেছি।তিনি আরও বলেন,দেশ ও দেশের বাহিরের মানুষকে কার্বাইড মুক্ত আম খাওয়ানোই আমার মূখ্য উদ্দেশ্য দিলারা জেসমিনএর সাথে  প্রায় ১০০ জন মহিলা কাজ করছেন।দিলারা আরও বলেন, আমার নিজস্ব প্রতিষ্ঠান দিলারা ফুর্ডস গ্যালারি এর কার্যক্রম শহর, গ্রাম এমন কি বাংলাদেশের সব জেলায় ছড়িয়ে দিতে চাই।


দিলারা জেসমিন শুধু সফল উদ্যেগতাই নয়,তিনি শের-ই বাংলা কলেজের বানিজ্য বিভাগের প্রভাষক। 

Tag
আরও খবর