নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীতে বিএনপির জনসমাবেশে সাংবাদিক



নোয়াখালীতে বিএনপির জনসমাবেশ চলাকালে দলটির কয়েকজন নেতাকর্মী কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে অশোভন আচরণ ও শারীরিকভাবে লাঞ্চিত করেছে। তাদের মধ্যে তিনজনকে শনাক্ত করেছেন ভুক্তভোগী সংবাদকর্মীরা।


শনিবার (২৭ মে) বিকেলে জেলা শহর মাইজদী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিপলকের সামনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য চলাকালে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী সংবাদকর্মীরা বলেন, জনসভার মঞ্চের সামনে সাংবাদিকদের জন্য জায়গা রাখলেও নেতাকর্মীদের কারনে সেখানে দাঁড়াতে পারেনি সংবাদকর্মীরা। প্রধান অতিথির বক্তব্য দেওয়ার আগ মুহুর্তে সংবাদকর্মীদের সাথে ধাক্কা ধাক্কি শুরু করে বিএনপির নেতাকর্মীরা। এসময় ছবি ও ভিডিও নিতে সমস্যা হওয়ায় নেতাকর্মীদের ক্যামেরা থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করলে তারা উপস্থিত সংবাদকর্মীদের ওপর ক্ষিপ্ত হয়। সংবাদকর্মীদের আওয়ামী লীগ সরকারের দালাল বলে তাদের দিকে তেড়ে আসে, শারীরিকভাবে লাঞ্চিত ও ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে। 


খবর নিয়ে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেল আয়াত উল্ল্যাহ খমিনি, কবিরহাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াছিন ফরহাদ ও ছাত্রদল কর্মী সুমন উপস্থিত সংবাদকর্মীদের লাঞ্চিত করার ছবি ভিডিও ভুক্তভোগী সংবাদকর্মীদের কাছে রয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, এমন ঘটনা কারো প্রত্যাশিত না। বিষয়টির জন্য আমরা লজ্জিত। জড়িতদের চিহিৃত করে ব্যবস্থা নেওয়া হবে।


বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে আমরা জেলার নেতাদের সঙ্গে বসেছি। খারাপ আচরণ যারা করেছে তাদের তলব করা হয়েছে, এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং এবং আওয়ামী লীগের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিপলকের সামনে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়।


জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, মো. শাহজাহান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার। 


এছাড়াও জনসভায় জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এরআগে দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে একত্রিত হতে থাকে দলটির নেতাকর্মীরা।

আরও খবর