কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

নড়িয়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় প্রশাসনের তৎপরতায় বন্ধ হলো একটি বাল্যবিবাহ। রোববার, ১৫ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ বিকাল ৪টায় নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের ভড্ডা গ্রামের মো. পারভেজ পেদার কন্যা ফাহমিদা আক্তারের (১৫) বিয়ের আয়োজন চলছিল। ফাহমিদা বর্তমানে বিঝারী ইউনিয়নের পঞ্চপল্লী গুরু-রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার জন্মতারিখ ১২ অক্টোবর ২০১০ খ্রিষ্টাব্দ।

বিয়ের প্রস্তুতির খবর পেয়ে বিঝারী ইউনিয়নের ভিডিপি সদস্য আবদুর রহিম মিয়া বিষয়টি অবহিত করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, নড়িয়া, শরীয়তপুরকে। তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার জনাব আমিনুল ইসলাম বুলবুলকে জানান। ইউএনও মহোদয়ের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মিস লাখি দাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং দুইজন আনসার সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন।

পরবর্তীতে কনের পিতা লিখিতভাবে অঙ্গীকার করেন যে, তার মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি মেয়ের বিয়ে দিবেন না। অঙ্গীকারনামায় তিনি আরও উল্লেখ করেন, আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তিনি আপত্তি করবেন না।

এই ঘটনায় এলাকাবাসী প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে বাল্যবিবাহ রোধে অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tag
আরও খবর