কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

নড়িয়ায় বিএনপি নেতার বাড়িতে হাতবোমা বিস্ফোরণ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান হরমুজ মুন্সির বাড়িতে একাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ মার্চ) ভোররাতে উপজেলার সুরেশ্বর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজিজুর রহমান হরমুজ মুন্সি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে ঘড়িষার ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। বুধবার ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বাড়ির সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা পলাশ রাড়ী বলেন, "হরমুজ মুন্সি খুব ভালো মানুষ। তার বাড়িতে এমন হামলা খুবই দুঃখজনক। কিছুদিন আগে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বাড়িতেও বোমা হামলার ঘটনা ঘটেছিল। এবার ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়িতে একই ধরনের হামলা হলো। আমার মনে হয়, এটি বিএনপিকে দুর্বল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে করা হয়েছে। আমি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।"

যুবদলের ইউনিয়ন সদস্য সচিব ইমরান চৌকিদার বলেন, "আমরা কিছুদিন ধরে দেখছি স্বৈরাচারের দোসররা এলাকায় অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। স্থানীয় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফেসবুকে উসকানিমূলক স্ট্যাটাস দিচ্ছে। প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আজ ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়িতে হামলা হলো, কাল হয়তো অন্য কারও বাড়িতে হামলা করবে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"

আজিজুর রহমান হরমুজ মুন্সি বলেন, "আমি সব সময় মানুষের জন্য রাজনীতি করেছি। কেউ বলতে পারবেনা কারো সাথে কোনদিন খারাপ ব্যবহার করেছি। আমার ব্যক্তিগত কোন শত্রু নেই। গতরাতে কে বা কারা আমার বাড়ির জানালায় বোমা নিক্ষেপ করেছে। এখনো একটি বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। আমার মনে হয়, আমাকে হত্যার উদ্দেশ্যে স্বৈরাচারের দোষরা এ হামলা চালিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।"

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ জানান, "বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

Tag
আরও খবর