তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা


মানবতার সেবায় এগিয়ে এসে কুমিল্লার নাঙ্গলকোটে দিনব্যাপী নানা জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করেছে লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি। বিনামূল্যে চক্ষু চিকিৎসা, শিক্ষা সামগ্রী বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপিং এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সব মিলিয়ে এলাকায় বইয়ে গেছে উৎসবের আমেজ।


কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার সকাল থেকে এই আয়োজন অনুষ্ঠিত হয়। ক্যাম্পের আয়োজক লায়ন মোঃ লোকমান হোসেন সাগরের সার্বিক সহযোগিতায় এবং লায়ন মো. জহিরুল ইসলাম (সুজন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন লায়ন জেলা ৩১৫-বি৪, মো. কামরুজ্জামান লিটন এমজেএফ।


প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আফসানা ভূঁইয়া এবং নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম।



ক্যাম্পে স্থানীয় বিভিন্ন বয়সী মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়। পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রুপিংয়ের মাধ্যমে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। আর্থিক অসচ্ছলতার কারণে যাঁরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না, তাঁদের জন্য এই আয়োজন ছিল বিশেষভাবে উপকারী।


শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ ও উৎসাহ বাড়াতে এদিন বিতরণ করা হয় শিক্ষা সামগ্রী। মেধা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাও দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জন ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা জোগাবে। 


স্থানীয়রা বলছেন, এটি শুধু একটি চিকিৎসা ক্যাম্প বা শিক্ষা সামগ্রী বিতরণের কর্মসূচি নয়। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মকে শিক্ষার আলোয় এগিয়ে নেওয়ার একটি প্রশংসনীয় প্রয়াস। 


এ বিষয়ে ফ্রি ক্যাম্পের আয়োজক লায়ন মোহাম্মদ লোকমান হোসেন সাগর বলেন, 


অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব জিএসটি ডিস্ট্রিক্ট কোডিনেটর লায়ন হেলাল উদ্দিন, হিউম্যানিটারিয়ান অ্যাফোর্টস চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ হোসেন (রানা)এমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোঃ আলমগীর হোসেন (বাবুল), জোন চেয়ারপার্সন লায়ন মোঃ জিয়াউল হক জিয়া, সদ্য প্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোঃ আলী হায়দার, ক্লাব সেক্রেটারী লায়ন মোহাম্মদ হাসানাতুজ্জামান, ক্লাব ট্রেজারার লায়ন নুরুল আনোয়ার (সেলিম), ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন সাইফুদ্দিন, এল সি আই এফ কোডিনেটর লায়ন মোঃ হারুন অর রশিদ (শাহীন) এবং লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন স্টার এর লিও প্রমুখ।


আরও খবর