তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম


কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়ন ঘোড়াময়দান পাটোয়ারী বাড়ীতে রুহুল আমিনের পুত্র সাহাব উদ্দিন মাসুমের সম্পত্তি নিয়ে বিরোধ কে কেন্দ্র করে একই গ্রামের আব্দুল ওহাব পাটোয়ারীর পুত্র মনির হোসেন ধাঁরালো অস্ত্র দিয়ে সাহাব উদ্দিন মাসুমের উপর হামলা করে গুরুতর আহত করে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ৭ টায় ঘোড়াময়দান গ্রামে। এলাকা বাসী তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্হানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়,রবিবার সকালে উপজেলার ঘোড়াময়দান গ্রামে সাহাব উদ্দিন মাসুমের বাড়ীঘর মেরামত করার জন্য কয়েক জন কর্মচারী রাখা হয়। কর্মচারীরা কাজ করতে গেলে একই গ্রামের মনির হোসেন বাধা প্রদান করেন, এবং লোহা রড দিয়ে সাহাব উদ্দিন মাসুম কে পিটিয়ে গুরুতর আহত করে। স্হানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে  আহত সাহাব উদ্দিন মাসুমের স্ত্রী সুমাইয়া আক্তার বলেন,আমাদের সীমানায় আমরা কাজ করার সময় ওহাব পাটোয়ারী ছেলে মনির হোসেন হঠাৎ করে পিছন থেকে রড দিয়ে আমার স্বামী কে হত্যার উদ্দেশ্য গুরুতর আহত করে।

আমরা তাদের নিকট কোন রাস্তার জায়গা বিক্রয় করি নাই। এ ব্যাপারে আমি প্রশাসনের নিকট বিচারের দাবি জানাই।

অভিযুক্ত মনির হোসেনের মুঠোফোনে ফোন করে কথা  বলার চেষ্টা করলে তিনি বলেন আমি মনির হোসেন নয়, আমি তার কর্মচারী এ কথা বলে ফোন কেটে দেন।

এ বিষয় নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. সালাউদ্দিন বলেন রোগীর অবস্থা গুরুতর হওয়ায় আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম বলেন আমাকে ঘটনাটির বিষয় অবহিত করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করবো।

আরও খবর