জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

নান্দাইলে আবু তালিব ফকিরের স্বপ্নের গরুর খামার

নান্দাইলে আবু তালিব ফকিরের স্বপ্নের গরুর খামার




ময়মনসিংহের নান্দাইলে শখের বশে বাণিজ্যিকভাবে গরুর খামার গড়ে তুলে আবু তালিব ফকির চমকে দিয়েছেন সবাইকে।৪ বছর ধরে তিল তিল করে গড়ে তুলেছেন স্বপ্নের গরুর খামার। অনেকেই তার দেখাদেখি তৈরী করছেন ছোট গরুর খামার।




আবু তালিব ফকিরের বাড়ি নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে।




বর্তমানে এই খামারে সিন্ধী,শাহী ওয়াল, অস্ট্রেলিয়ান ও দেশী জাতের ১১১টি ষাড় গরু রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২কোটি টাকার উপরে। এসব গরুর দাম সর্বনিম্ন ১ লাখ ৪০ হাজার থেকে ৪ লাখ টাকা পর্যন্ত। 


কোরবানির ঈদকে সামনে রেখে ইতিমধ্যে গরু বিক্রি শুরু হয়েছে। কোরবানিতে গরুগুলো বাজারজাত করে অধিক মুনাফার আশা করছেন খামারি আবু তালিব ফকির। বিভিন্ন জায়গা থেকে এগুলোকে সংগ্রহ করা হয়েছে।


বর্তমানে তার খামারে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে ১৬ জন বেকারের। তাদের ১৫ হাজার টাকা করে বেতন দেওয়া হচ্ছে।


২০২০ সালের জানুয়ারি মাসে ৮৪ টি গরু দিয়ে ১৭ একর জায়গার উপর 'ফকির এগ্রো এন্ড ফিশারিজ' নামে খামারের যাত্রা শুরু করেন বর্তমানে তার খামারে রয়েছে ১১১টি ষাড় গরু। বিশাল আকৃতির ৩ টি শেড করা হয়েছে। যেখানে ৩২৭ টি গরু রাখা যায়।


সরেজমিন খামারে গিয়ে দেখা যায়, কোরবানি ঈদকে সামনে রেখে খামারে ব্যস্ত সময় পার করছেন সবাই।ষাড় গুলোকে মোটাতাজার করে ঈদে বিক্রি করে বেশী টাকা আয় করার চিন্তা ভাবনা করছেন তারা। শ্রমিকরা কেউ ঘাস,খড় দিচ্ছেন,কেউ বা দিচ্ছেন ভূসি,খৈল, ছোলা ও ধানের তুষের খাবার। খামারের পাশে রয়েছে ঘাসের ক্ষেত।  


তার খামারে কর্মরত কয়েকজন শ্রমীক বলেন, এলাকায় একটা খামার হওয়ায় আমাদের জন্য উপকার হয়েছে । আমরা এই খামারে কাজ করে যে টাকা পাই তা দিয়ে সংসার ভালোভাবে চালাতে পারি। আমরা এখানে ১৬ জন শ্রমিক কাজ করি। মাস গেলে ১৫ থেকে ১৬ হাজার টাকা পাই তা দিয়ে আমাদের সংসার চলে। 


খামারি আবু তালিব ফকিরের ছোট ভাই তসলিম উদ্দিন ফকির জানান, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ‘লাইভ ওয়েট’ পদ্ধতিতে ৫শত টাকা কেজি দরে গরু বিক্রি করছি।ইতিমধ্যে ৫০ ভাগ গরু বিক্রি হয়েছো।


তিনি বলেন খামারে প্রায় ২কোটি টাকা মূল্যের গরু রয়েছে। এসব গরুর দাম সর্বনিম্ন ১ লাখ ৪০ হাজার থেকে ৪ লাখ টাকা পর্যন্ত।


স্থানীয় চরবেতাগৈর ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বলেন,আবু তালিব ফকিরের খামার দেখে গ্রামের অন্যারাও গরু পালনে উৎসাহিত হচ্ছেন। তার খামারের গরু জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। 


নান্দাইল উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডাঃ হারুন অর রশিদ জানান,আবু তালিব ফকিরের খামার অনেক বড় গরুর খামার। তিনি আমাদের রেজিস্ট্রেশন ভুক্ত খামারী এবং প্রকল্পের সঙ্গে যুক্ত। তিনি একজন দক্ষ খামারি। ঈদকে সামনে রেখে গরু বিক্রির জন্য আমরা অফিসিয়ালি সার্বিক সহযোগীতা দিবো।

Tag
আরও খবর