বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ

খাজা উসমান খাঁ অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক আফেন্দি নূরুল ইসলাম

খাজা উসমান খাঁ অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক আফেন্দি নূরুল ইসলাম


শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড পেয়েছেন নান্দাইলের কৃতি সন্তান অধ্যাপক আফেন্দি নূরুল ইসলাম। 


রোববার (৩০ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে শহীদ সাহাব উদ্দিন মিলনায়তনে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়।


সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৫ গুণী ব্যক্তিত্ব পেয়েছেন খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড।


অ্যাওয়ার্ডপ্রাপ্তরা অন্যরা হলেন, শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে-গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী, কবি ফাতেমা ইসরাত রেখা,ননী গোপাল সরকার,সত্যজিৎ বিশ্বাস, নাজমা মমতাজ, মোছা.হাজেরা বেগম, গবেষণায়-ড.মো. আব্দুল মালেক, জাহাঙ্গীর আলম জাহান,সাংবাদিকতায়- আতাউল করিম খোকন,মো.শাহজাহান, এএসএম হোসাইন শাহীদ,এম মুখলেছুর রহমান এবং সমাজসেবায় পেয়েছেন মুহাম্মদ ফজলুল হক ও মুহাম্মদ আব্দুর রউফ লিটন।


অ্যাওয়ার্ড কমিটির সভাপতি প্রফেসর ইঞ্জিনিয়ার এম এ জিন্নাহ’র সভাপতিত্বে রবিবার ৩০ অক্টোবর দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই গুণীজনদের হাতে পদক ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। 


অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মসিক প্যানেল মেয়র শামীমা খানম, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. একেএম আব্দুর রফিক, শম্ভুগঞ্জ জিকেপি কলেজের নির্বাহী পরিচালক লায়ন ড. মো.সিরাজুল ইসলাম, সাপ্তাহিক রাজগৌরীপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম,ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার।


অনুষ্ঠানে অ্যাওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার বলেন, বিজয়ীদের নাম আগেই ঘোষণা করা হয়েছিল। এখন শুধু  আনুষ্ঠানিকভাবে ২০১৯ ও ২০২১ সালে অ্যাওয়ার্ড বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।


প্রসঙ্গত, খাঁজা ওসমান খা ছিলেন বারো ভূঁইয়্যাদের একজন ও বাংলার সর্বশেষ আফগান সর্দার। তার ঐতিহাসিক দুর্গ ছিল ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগরে। ২০১৯ সাল থেকে এসিক অ্যাসোসিয়েশন ও ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দুই বছর পর পর এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

আরও খবর