কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

নান্দাইল কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নান্দাইল কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা 


"কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি শৃঙ্খলা সর্বত্র" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


নান্দাইল মডেল থানা পুলিশ ও থানা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে পুলিশিং ডে উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


শনিবার (২৯ অক্টোবর) সকালে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের উপস্থিতিতে নান্দাইল মডেল থানা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা কার্যালয় প্রাঙ্গণে এসে র‍্যালিটি শেষ হয়। র‍্যালি শেষে থানা কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উবায়দুর রহমানের সভাপতিত্বে,উপপরিদর্শক মো.বাবলু রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।


বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর ও পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া।


আরও বক্তব্য রাখেন উপজেলা পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মামুনুর রশিদ, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো. এনামুল হক বাবুল, ইউপি চেয়ারম্যান মো. ইফতেখার মোমতাজ খোকন, মোয়াজ্জেম হোসেন ভূইঁয়া মিল্টন প্রমুখ।


সভায় প্রধান অতিথি এমপি তুহিন  শহরে-গ্রামে, পাড়ায়-মহল্লায় মাদক, সন্ত্রাস,ইভটিজিং ও কিশোরগ্যাং এর বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং এর সদস্যদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে পুলিশি সেবা প্রদান ও অপরাধ দমন করা সম্ভব। 'পুলিশই জনতা, জনতাই পুলিশ' অর্থাৎ পুলিশ জনগণেরই অংশ, তাই পুলিশকে ভয় নয় বরং ভালোবাসুন, অপরাধ বিষয়ক তথ্য দিয়ে সহায়তা করুন। 

Tag
আরও খবর