বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ

মোবাইল চার্জ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

মোবাইল চার্জ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু


ময়মনসিংহের নান্দাইলে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্টে শরীফ মিয়া ওরফে সাগর (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার(১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার খারুয়া ইউপির ছালুয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাগর ওই গ্রামের আব্দুল হালিম ব্যাপারীর ছেলে। সাগর পার্শ্ববর্তী  উপজেলা হোসেনপুর ডিগ্রি কলেজে বিএ ক্লাশে অধ্যয়নরত ছিল। 


নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, সাগর সকালে নিজেদের নির্মাণাধীন বিল্ডিং ঘরে পানি দেয়। পরে নিজ ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদুৎস্পৃষ্ট হয় সাগর।


এরপর পরিবারের লোকজন দ্রুত সাগরকে উদ্বার করে গফরগাঁও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।


বিকালে সরেজমিন সাগরের বাড়ী ছালুয়াপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, সাগরের লাশ দেখতে আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব,প্রতিবেশীসহ শত শত নারী-পুরুষ ভিড় করেছেন।


স্থানীয় ইউপি সদস্য রিয়াজ উদ্দিন চুন্নু বলেন,নিজ ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয় সাগর। পরে গফরগাঁও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।সাগরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ  এবিষয়টি নিশ্চিত করেছেন।

Tag
আরও খবর