কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

নান্দাইলে বসত ঘরের তালা কেটে দুর্ধর্ষ চুরি

নান্দাইলে বসত ঘরের তালা কেটে দুর্ধর্ষ চুরি  


ময়মনসিংহের নান্দাইলে একটি বসত ঘরের তালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। স্বর্নালঙ্কার,নগদ টাকা ও অন্যান্য হাউজহোল্ডিং পন্য সহ প্রায় ৭০/৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। 

সোমবার (১৮ ডিসেম্বর) আনুমানিক রাত আড়াইটার দিকে চন্ডিপাশা ইউনিয়নের বাশহাটি গ্রামে মোঃ নুরুল ইসলাম মহুরীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। 

ভুক্তভোগী নুরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম বলেন,আমার মেঝো ভাইয়ের ঘরের তালা কেটে চোরচক্র এই চুরির ঘটনা ঘটায়।আমার মেঝো ভাই শিক্ষকতা করেন।তিনি বাড়িতে থাকেননা।রাতে ঘরে তালা লাগানো থাকে। ভাবী বাড়িতে থাকেন কিন্তু রাতে মায়ের সাথে ছিলেন।আর এই সুযোগে চোরদল তালা কেটে ঘরের ভিতর প্রবেশ মালামাল নিয়ে যায়। 

শহিদুল ইসলাম জানান,রাত আনুমানিক তিনটায় তার মা বাহিরে যেতে চাইলে বাহির থেকে দরজা বন্ধ পান। এরিমধ্যে তার বড় ভাই পাশের ঘর থেকে বের হতে চাইলে তার দরজাও বাহির থেকে বন্ধ পান।পরে শহিদুল ইসলাম তাদের ঘরের মূল গেইটে ভিতর দিক থেকে লাগানো তালা খোলে বাহিরে বের হন। বাহিরে গিয়ে দেখেন তার মেঝো ভাইয়ের ঘরের দরজা ও রান্নাঘরের দরজার তালা কাটা। চোরচক্র ঘরের ভিতর প্রবেশ করে স্বর্নালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য হাউজহোল্ডিং পন্য সহ প্রায় ৭০/৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এদিকে ঘটনাস্থল থেকে একটি  ধারালো হাতল বিহীন নতুন দা উদ্ধার করা হয়েছে। 

এব্যাপারে শিগগীর থানায় একটি লিখিত  অভিযোগ করা হবে বলে জানান ভোক্তভোগী পরিবার।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.আব্দুল মজিদ বলেন,এবিষয়ে এখন এপর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।

Tag
আরও খবর