কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

নান্দাইলে কৃষক গ্রুপের রিফ্রেশার্স ট্রেনিং অনুষ্ঠিত


২০২২-২৩ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তেল জাতীয় ফসল,বোরো আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন প্রকল্পের বিষয়ে ময়মনসিংহের নান্দাইলে দিনব্যাপী কৃষক গ্রুপের  রিফ্রেশার্স ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে রবিবার (৯ অক্টোবর)দিনব্যাপী  উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এই ট্রেনিং অনুষ্ঠিত হয়।


অতিরিক্ত কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসির সঞ্চালনায় ট্রেনিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক,সরেজমিন উইং, খামাবাড়ি কৃষিবিদ হাবিবুর রহমান চৌধুরী।


এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  ময়মনসিংহ এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আশরাফ উদ্দিন, উপ-পরিচালক ডিএই,ময়মনসিংহ  কৃষিবিদ মোঃ মতিউজ্জামান,অতিরিক্ত উপপরিচালক (শস্য) ডিএই,ময়মনসিংহ কৃষিবিদ শোয়েব আহমেদ, উপপ্রকল্প পরিচালক মোস্তফা কামাল,সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ নাজমুল হাসান এবং নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান।


এসময় উপস্থিত ছিলেন,উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক,মাহমুদুল হাসান প্রমুখ। 


প্রশিক্ষণে ৩০জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন। এ সময় বক্তারা ফসলের নিবিড়তা বৃদ্ধির বিভিন্ন পদ্ধতি এবং ফসল উৎপাদনে আধুনিক কলাকৌশল বিষয়ে বিস্তারিত তাৎপর্য তুলে ধরেন।


ট্রেনিং শেষে প্রধান অতিথিসহ প্রশিক্ষকবৃন্দ নান্দাইল উপজলার  চরভেলামারীতে স্থাপিত অনাবাদি ও পতিত জমিতে পারিবারিক সবজি পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ১০ টি পারিবারিক সবজি পুষ্টি বাগান পরিদর্শন করেন।

Tag
আরও খবর