জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বজ্রপাত প্রতিরোধে নান্দাইল হেল্পলাইন ২০ হাজার তালবীজ রোপণ করবে

বজ্রপাত প্রতিরোধে নান্দাইল হেল্পলাইন ২০ হাজার তালবীজ রোপণ করবে


'নান্দাইল হেল্পলাইন’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকভিত্তিক একটি গ্রুপ বজ্রপাত প্রতিরোধে ২০ হাজার তালবীজ রোপণের পরিকল্পনার কথা জানিয়েছেন।আগামী বছর ময়মনসিংহের নান্দাইল উপজেলা জুড়ে গ্রুপটি ২০ হাজার তালবীজ রোপণ করবে। 


গত বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে  নান্দাইল উপজেলার গাংগাইল ধলীঘাট এলাকায় আবাদী জমি এবং গ্রাম্য রাস্তার পাশে পাঁচ শতাধিক তালবীজ রোপণকালে এ পরিকল্পনার কথা জানান হেল্পলাইনের এডমিন শফিউল জুয়েল।


সম্প্রতি নান্দাইলে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।গত চার মাসে নান্দাইলে বজ্রপাতে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে। এতে আতঙ্ক সৃষ্টি হয়েছে ওই এলাকার মানুষের মাঝে।তাই প্রাকৃতিক এ দুর্যোগ মোকাবেলায় তালের বীজ রোপণের উদ্যোগ নেয় সংগঠনটি। জেলার বিভিন্ন জায়গা থেকে তাল বীজ সংগ্রহ করেন তারা। আগামী বছর উপজেলা জুড়ে ২০ হাজার তাল বীজ রোপণের পরিকল্পনার কথা জানিয়েছেন উদ্যোক্তারা।


তালবীজ রোপনের সময় উপস্থিত ছিলে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক, হেল্পলাইনের এডমিন শফিউল জুয়েল,এডমিন প্যানেলের সূফি আব্দুল্লাহ, স্থানীয় ইউপি সদস্য বিউটি আক্তার, ফয়েজউদ্দিন ফরিদ প্রমুখ। তাছাড়া নান্দাইল হেল্পলাইন ও উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির স্বেচ্ছাসেবকগণও এসময় উপস্থিত ছিলেন।


হেল্পলাইনের এডমিন শফিউল জুয়েল জানান, গত চার মাসে নান্দাইলে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কৃষকের সংখ্যাই বেশি। প্রাকৃতিক এ দুর্যোগ প্রতিরোধে তালগাছের ভূমিকা রয়েছে। তাই আমরা তালের বীজ রোপণের উদ্যোগ নিয়েছি। এখন ৫ শত চারা লাগিয়েছি। 


হেল্পলাইনের এডমিন খন্দকার সূফি আব্দুল্লাহ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ অনেক কার্যকর ভূমিকা রাখে।বিশেষ করে তালগাছ বজ্রপাত প্রতিরোধক।তাই আগামী বছর হেল্পলাইনের উদ্যোগে উপজেলা জুড়ে ২০ হাজার তালগাছ রোপনের পরিকল্পনা রয়েছে।


উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, নিঃসন্দেহে নান্দাইল হেল্পলাইনের এমন উদ্যোগ প্রশংসার দাবী রাখে।তালগাছ রোপনের ফলে উপজেলায় কৃষি বান্ধব পরিবেশ তৈরি হবে।ফলে বজ্রপাতে মৃত্যু ঝুঁকি কমে আসবে।তাই সবারই তালগাছ রোপনে এগিয়ে আসা উচিত।

Tag
আরও খবর