তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

লোহাগাড়ায় স্কুলশিক্ষক অপহরণ, দুই ঘন্টার মধ্যে উদ্ধার, আটক ২



মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম


চট্টগ্রামের লোহাগাড়ায় স্বরূপ কান্তি দাশ (৫০) নামে এক স্কুলশিক্ষককে অপহরণের প্রায় ৯ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।


গত রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সাতকানিয়ার কেরানীহাট গোলচত্বর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বরূপ কান্তি দাশ লোহাগাড়া উপজেলার পদুয়া ওয়ার্ড বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি পদুয়া ইউনিয়নের উত্তর হিন্দু পাড়ার মৃত পরিমল কান্তি দাশের ছেলে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পদুয়া ইউনিয়নের ছমদ আলী মুন্সি পাড়ার মো. রফিক উদ্দিন (৫৩) এবং আলী সিকদার পাড়ার নেজাম উদ্দিন (৪৮)।


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে কর্মস্থলে যাওয়ার পথে পদুয়া বাজার এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বরূপ কান্তি দাশকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার স্ত্রীকে ফোন করে প্রথমে ৩০ লাখ টাকা এবং পরবর্তী সময়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দাবিকৃত টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।


এ ঘটনায় তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে সাতকানিয়ার কেরানীহাট গোলচত্বর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রফিক উদ্দিন ও নেজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি ছুরি, একটি গামছা, পাঁচ লাখ টাকার একটি চেক এবং তিনটি কার্টিজ পেপার উদ্ধার করা হয়েছে।


পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার দুজন আগে স্বরূপ কান্তি দাশের গ্রামের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে তাকে অপহরণের পরিকল্পনা করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন তাঁরা।


সোমবার (২ নভেম্বর) দুপুরে লোহাগাড়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী। তিনি জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।


Tag
আরও খবর