জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লোহাগাড়া থানার কোয়ার্টারে এসআইয়ের মরদেহ উদ্ধার, থানায় প্রথম জানাজা অনুষ্ঠিত

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া থানার পুলিশ কোয়ার্টার থেকে মো. আজিজুল হক (৫০) নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, শুক্রবার দিবাগত রাতে ঘুমের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সহকর্মীরা দায়িত্ব পালনের জন্য তার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তারা থানার পুলিশ কোয়ার্টারে তার কক্ষে যান। পরে দরজা খুলে নিজ বিছানায় তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।

জানা গেছে, মো. আজিজুল হক লোহাগাড়া থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকায়। প্রায় ৩২ বছরের চাকরিজীবনে তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার আকস্মিক মৃত্যুতে লোহাগাড়া থানা পুলিশসহ সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শনিবার লোহাগাড়া থানা প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশের  ঊর্ধ্বতন কর্মকর্তা, লোহাগাড়া থানার অফিসার ও ফোর্সের সদস্য সহ সাংবাদিক, জনসাধারণ  অংশ নেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। 


Tag
আরও খবর