জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আমিরাবাদ জনকল্যাণ এলাকার হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের জনকল্যাণ এলাকার বাসিন্দা হাবিবুর রহমান  ১লা মে শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেশী ও চাচাতো ভাই খোরশেদ আলম এই প্রতিবেদককে জানান, মৃত্যুর কিছুক্ষণ আগেও হাবিবুর রহমান তাঁর সাথে স্বাভাবিকভাবে কথা বলেন এবং পরে নিজ বাড়িতে চলে যান। এরপর কিছু সময়ের ব্যবধানে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। এই আকস্মিক ঘটনায় পরিবার ও এলাকাবাসী গভীরভাবে মর্মাহত।

পারিবারিক সূত্রে জানা যায়, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে স্ট্রোকে আক্রান্ত ছিলেন। তিনি নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছিলেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি ধৈর্য ও শান্তভাবে জীবন অতিবাহিত করছিলেন।

ব্যক্তিজীবনে হাবিবুর রহমান ছিলেন একজন অত্যন্ত সাদাসিধা, নিরহংকার ও পরহেজগার মানুষ। এলাকার মানুষের সাথে তাঁর ছিল আন্তরিক সম্পর্ক এবং তিনি সবার কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার  মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন মহল থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হচ্ছে।




Tag
আরও খবর