|
Date: 2026-05-02 01:32:25 |
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের জনকল্যাণ এলাকার বাসিন্দা হাবিবুর রহমান ১লা মে শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেশী ও চাচাতো ভাই খোরশেদ আলম এই প্রতিবেদককে জানান, মৃত্যুর কিছুক্ষণ আগেও হাবিবুর রহমান তাঁর সাথে স্বাভাবিকভাবে কথা বলেন এবং পরে নিজ বাড়িতে চলে যান। এরপর কিছু সময়ের ব্যবধানে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। এই আকস্মিক ঘটনায় পরিবার ও এলাকাবাসী গভীরভাবে মর্মাহত।
পারিবারিক সূত্রে জানা যায়, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে স্ট্রোকে আক্রান্ত ছিলেন। তিনি নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছিলেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি ধৈর্য ও শান্তভাবে জীবন অতিবাহিত করছিলেন।
ব্যক্তিজীবনে হাবিবুর রহমান ছিলেন একজন অত্যন্ত সাদাসিধা, নিরহংকার ও পরহেজগার মানুষ। এলাকার মানুষের সাথে তাঁর ছিল আন্তরিক সম্পর্ক এবং তিনি সবার কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন মহল থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হচ্ছে।
© Deshchitro 2024