নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে ৬ টি পূজামন্ডপে বসন্ত কালীন দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।


সোমবার মহাষষ্ঠির মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে বসন্তকালীন দূর্গা পূজা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) মহাসপ্তমী। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। বসন্তকালের পূজা কালের পূজা নামে পরিচিত। রাজা রামচন্দ্র রাবনকে পরাজিত করার লক্ষ্যে শরৎকালে দেবী দুর্গার অকাল বোধনে আমন্ত্রণ জানান এবং শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়।


লাখাই উপজেলার রাঢ়িশাল গ্রামের প্রাক্তন শিক্ষক ও শিক্ষাবিদ স্বর্গীয় অজিত কুমার ভট্টাচার্য্যের ছেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত ভট্টাচার্য্যের বাড়ীতে (ঠাকুর বাড়ি), পূর্ববুল্লা গ্রামের গোপাল ডাক্তারের বাড়ীতে পারিবারিক ভাবে,কৃষ্ণপুর গ্রামের পিযুষ মাষ্টারের বাড়ীতে, মোড়াকড়ি গ্রামের কৃষ্নপালের বাড়ী,কৃষ্ঙপুর আশীষ সূত্রধরের বাড়ী,কৃষ্ঙপুর যদুনন্দন রায়ের বাড়ীএবং লাখাই রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে সার্বজনীন বাসন্তী দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।৫ দিনব্যাপী দূর্গাপূজা আগামী শুক্রবার(৩১ মার্চ) বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্তি ঘটবে। এ বিষয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী জানান চৈত্র মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত পূজাই হচ্ছে আদি দূর্গা পূজা।তবে বর্তমানে আশ্বিন মাসে শারদীয় দূর্গাপূজাই বেশী জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়ে থাকে।তিনি আরোও জানান সমাধি নামক বৈশ্যের সাথে মিলে চন্দ্র বংশীয় রাজা সুরথ বসন্তকালে মেধস মুনির আশ্রমে দেবী দূর্গার আরাধনা করেছিলেন।সে থেকেই পরবর্তী কালে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ লাভ করে।অন্যান্য বছরের ন্যায় এ বছরও বাসন্তী পূজা আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বাসন্তী পূজা উপলক্ষে উপজেলা বাসীকে শুভেচ্ছা ও তাদের সুখ- সমৃদ্ধ কামনা করছি।

আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে