নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে ধনিয়াপাতা চাষ করে লাভবান শাহীন মিয়া।

ধনিয়া পাতা চাষে লাভবান লাখাইয়ের শাহীন।

হবিগঞ্জের লাখাইয়ে করাব ইউনিয়নের করাব গ্রামটি মৌসুমি শাকসবজি চাষের জন্য সুপরিচিত। এ গ্রামে সারা বছরই মৌসুম ভেদে নানা ধরনের শাকসবজি, ফলমূল চাষ হয়ে থাকে। ভৌগোলিক কারণে সুবিধাজনক অবস্থায় থাকায় এ গ্রামের চাষীরা ধান চাষের পাশাপাশি মৌসুমি শাকসবজি চাষে বেশ আগ্রহী কৃষকগন। শাকসব্জি চাষ বেশ লাভজনক হওয়ায় দিনদিন এর বিস্তৃতি ঘটছে।


এমনই একজন সব্জি চাষি করাব গ্রামের  মোঃ শাহীন  মিয়া।চলতি মৌসুমে সে অন্যান্য ফসলের পাশাপাশি  তার নিজস্ব ৬ শতাংশ জমিতে মসলা জাতীয় ফসল  ধনিয়ার চাষ করেছে।চাষাবাদ ও বীজ,সার বাবদ খরচ হয়েছে ২ হাজার টাকা। এ জমি থেকে সে ১০ হাজার টাকার মতো ধনিয়াপাতা  বিক্রি করেছেন। এতে তার মুনাফা হয়েছে ৮ হাজার টাকা।


এ বিষয়ে শাহীন মিয়া জানান আমি সারা বছরই কোন না কোন শাকসব্জী চাষ করে আসছি। এতে আমি অল্প পরিমান জমিতে স্বল্প পুঁজি বিনিয়োগ করে কম সময়ের ব্যবধানে বেশ মুনাফা করতে পারছি। স্বল্পকালীন ফসলের ক্ষেত্রে  জমি বারবার ব্যবহার করা যায়। এক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। 


প্রযোজন হলে তাদের স্মরনাপন্ন হই।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় চলতি বৎসর লাখাইয়ে মসলা জাতীয় ফসল ধনিয়া চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৬০ হেক্টর  এবং ইতিমধ্যে চাষ হয়েছে ১৫ হেক্টর জমি।শস্য নিবিরতার মাধ্যমে রোপা আমন পরবর্তী চাষাবাদের ফলে কিছুটা  বিলম্ব হলেও ধনিয়ার চাষ লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবণা রয়েছে।  ।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার জানান লাখাইয়ে বর্তমানে ধান চাষের পাশাপাশি মৌসুমি শাকসবজি ও তেল এবং মসলা জাতীয় ফসল উৎপাদন বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করছে  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।  শস্য নিবিরতা প্রকল্পের আওতায় কৃষকদের সহযোগিতা করা হচ্ছে। প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে ভাবে সদা সর্বদা কৃষকের পাশে রয়েছে।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে