নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে ছাদ বাগানে সফল ফরাশ উদ্দিন।

লাখাইয়ে ছাদ বাগানে সফল ফরাশ উদ্দিন।

  
ফুল, ফল,ভেষজ ছাদ বাগানে সফলতা পেয়েছেন লাখাই উপজেলার করার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ ফরাশ উদ্দিন।
ডাক্তার ফরাশ উদ্দিন করাব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দুতলা ভবনের ছাদে সখের বসে বছর পাঁচেক পূর্বে টবে ফুলের, ফলের ও ভেষজ গাছের চারা রোপন করেন।চিকিৎসা সেবার পাশাপাশি সকাল বিকাল অবসর সময়ে এ ছাদ বাগানের পরিচর্যা করে আসছেন। এ সময় ছোট্ট পরিসরে বাগান সৃজন করলেও পরবর্তীতে তা অনেক সম্প্রসারণ করেন।
বর্তমানে এ ছাদ বাগানে ৩ শত টবে শোভা পাচ্ছে নানা প্রজাতির ফুল,ভেষজ ও ফলের চারার বিশাল সমাহার।
মনোমুগ্ধকর এ ছাদ বাগানে গিয়ে দেখা যায় ১৫-২০ প্রজাতির  ফুল এর গাছ এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক চন্দ্রমল্লিকা,নাইটকুইন,পয়েন্ট সেপ্রিয়া,গোলাপ,জবা,বাগান বিলাস,রন্গুন রয়েছে।
ফলের মধ্যে রয়েছে চায়নাকমলা,মাল্টা,লিচু,সফেদা,পেয়ারা, বড়ুই,ডালিমসহ বিভবিভিন্ন ধরনের ফলের সমারোহ।
ভেষজ এর মধ্যে এলেভেড়া,পুদিনা,পাথরকুচি,  থানকুনি সহ ঔষধী গুন সম্পন্ন চারা।
এছাড়া রয়েছে নানা ধরনের মৌসুমি শাকসবজি যেমন করল্লা, টমেটো, ডাঁটা,পুঁইশাক,লাউশাক, ধনেপাতা, মরিচ,পেয়াজ সহ বিভিন্ন ধরনের শাকসবজি।
আরোও রয়েছে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস,ঝাউগাছ, খ্রীসমাসট্রি,পাতাবাহার সহ নাম না জানা সৌন্দর্য বর্ধক গাছ।
এ বিষয়ে ছাদ বাগানের পরিচর্যারত ডাঃ ফরাস উদ্দিন এর সাথে আলাপকালে জানান আমি আমার বাসভবনে ছাদে শুরুতে শখের বশে কয়েকটি টবে ফুল ও ফলের চারা রোপন করি।অবসরকালীন সময়ে এ ছাদবাগানে কাজ করে আনন্দ পেতাম।পরবর্তীতে এ যেন আমাক নেশায় পেয়ে বসে।যখন যেখানে ফুল,ফল ও অন্যান্য চারা নজরে পরতো তা নিয়ে বাগানের সংগ্রহ বাড়াতে থাকি।এটি এখন একটি পরিপূর্ণ বাগানে রুপ নিয়েছে।
এ ছাদ বাগানের সৌন্দর্য মনের খোরাক জোগায় এবং এর ফল ও শাকসবজি পারিবারিক চাহিদা মিটিয়ে থাকে।অনেক প্রয়োজনীয় ভেষজ গুণ সম্পন্ন গাছ বিভিন্ন রোগের চিকিৎসার এলাকার লোকজন নিয়ে যায়।
আমি এ ছাদ বাগান করে সফলতা পেয়েছি। আমি সবার নিকট আবেদন জানাচ্ছি সবাই যেন এ ছাদ বাগান সৃজনে এগিয়ে আসে।
তিনি আরো জানান আমি এ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চাকুরির সুবাদে এখানে বসবাস করা অবস্থায় এর ছাদে ও এর প্রাঙ্গণে নানা প্রজাতির ফুলের সমাবেশ ঘটিয়ে আসছি।আমি প্রত্যাশা করি আমি একসময় চলে গেলেও যেন  পরিবার কল্যাণ কেন্দ্রের মনোমুগ্ধকর পরিবেশ অব্যাহত থাকে।
Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে