নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে মৎস্য সম্পদ- সমস্যা, সম্ভাবণা ও প্রস্তাবনা।

লাখাইয়ে মৎস্য সম্পদ- সমস্যা, সম্ভাবণা ও প্রস্তাবনা।

হাওরাঞ্চল বেষ্টিত লাখাই মৎস্য সম্পদের অপার সম্ভবনাময় উপজেলা। 

সুতাং-সাকাতি, বেলেশ্বরী- কানাই,ধলেশ্বরী, বলভদ্র, মনিখাখাই,মন্দিরপল্লা খাল বিধৌত লাখাইয়ে রয়েছে দেশী প্রজাতির মৎস্যের গৌরবোজ্জ্বল ইতিহাস। এককালে লাখাইয়ে ছিল দেশী প্রজাতির মৎস্যের প্রাচুর্য। মলা- ঢেলা,পলই,মিনিমাছ,হল্লা,খোলসে,বোয়াল-মৃগেল, কই- শিং,নানিন,কাঁকলে,বৈছা,দেশী আইর,ঘাগট,বাছা,সুরপুঁটি,বাইন,শোল- গজার,ফেসা,গুতুমসহ ১৩১ প্রজাতির মৎস্য পাওয়া যেত।

কালের বিবর্তনে ও সময়ের ব্যবধানে এ দেশী প্রজাতির মৎস্যের সিংহ ভাগই আজ বিলুপ্ত প্রায়।কোন কোন প্রজাতির মৎস্য বিলুপ্তির পথে।

দীর্ঘদিন যাবত সুতাং সাকাতিসহ অপরাপর নগদ নদী গুলো খননের অভাবে নদী গর্ভে পলি ভরাট হয়ে নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে, সেই সাথে হ্রাসপ্রাপ্ত হচ্ছে দেশী প্রজাতির মৎস্য। 

এরইমধ্যে মরার উপর খারার ঘা এর মতো ২০১৪ সাল থেকে  লাখাই উপজেলার প্রধান ও দীর্ঘ নদী সুতাং হবিগঞ্জের উজানে গড়ে উঠা শিল্প বর্জের প্রভাবে দেশী প্রজাতির মৎস্যের উপর পড়ে বিরুপ প্রভাব। 

শিল্পবর্জের কবলে পড়ে সুতাং কানাই,বেলেশ্বরী সহ নদনদীর পানি কালো রং ধারণ করছে, ছড়াচ্ছে অসহনীয় দূর্গন্ধ।নদীর জল ঘন কালো রং ধারণ করায় নদনদীগুলো মৎস্য সহ জলজ প্রানী ব্যাঙ,কাঁকড়া ও বেংড়া সহ জলজ প্রানী শুন্য হয়ে পড়েছে। 

লাখাইয়ের নদনদী শিল্প বর্জের কবলে পড়ায় দেশী প্রজাতির মৎস্য আজ অস্তিত্ব সংকটে। 

এছাড়াও কৃষি ক্ষেত্রে নির্বিচারে রাসায়নিক সার এর যথেচ্ছা ব্যবহার এর ফলে মাছের প্রজনন ও উৎপাদন এ পড়েছে নেতিবাচক প্রভাব। 

লাখাইয়ে নদনদী হেমন্তে শুকিয়ে যাওয়ায় সেচ দিয়ে মাছ ধরা ও বিষ ঢেলে জলাশয়ের মাছ নিধনের ফলে মাছের প্রজনন বিঘ্নিত হচ্ছে, হ্রাস পাচ্ছে এর উৎপাদন।

লাখাইয়ের দেশী প্রজাতির মৎস্যের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০০৭ সাল থেকে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন বিভিন্ন সময়ে সংসলিষ্ট উর্ধতন মহলে আবেদন নিবেদন করে আসছেন। 

দাবী আসছেন লাখাইয়ের দেশী প্রজাতির মৎস্য রক্ষায় মৎস্য অভয়াশ্রম সৃষ্টি করার। 

স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীসংগঠন এর আবেদন এর প্রেক্ষিতে লাখাই উপজেলার ধলেশ্বরী নদীতে  আনুষ্ঠানিক ভাবে মৎস্য অভয়াশ্রমের কর্মকান্ড শুরু হলেও তা বেশীদূর এগোয়নি। 

এমতাবস্থায় লাখাইয়ে যথাযথ ভাবে সুবিধাজনক স্থানে একটি মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা সময়ের দাবী।প্রসঙ্গত উল্লেখ্য লাখাই উপজেলা মৎস্য সম্পদে উদ্বৃত্তের উপজেলা এবং শত প্রতিকূলতা উপেক্ষা করে প্রতি বছর ২ হাজার ৪ শত মেট্রিক টন মৎস্য উদ্বৃত্ত থাকে।

এ ক্ষেত্রে শুষ্ক মৌসুমে ৪/৫ ফুট অর্থাত প্রয়োজনীয় পানি ব্যবস্থাপনা নিশ্চিত সাপেক্ষে ও শিল্প বর্জের কবলে পড়া নদীর জল সরাসরি প্রভাব ফেলবেনা এমন স্থান নির্ধারন পূর্বক মৎস্য অভয়াশ্রম স্থাপন করে মৎস্য ক্ষেত্রে লাখাইয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্য সমুন্নত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংসলিষ্ট উর্ধতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করছে লাখাইয়ে সচেতন মহল।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে