নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সমস্যা ও অভাব যেন নিত্যসংগী লাখাইয়ের গিনিয়ার পরিবারে।

সমস্যা ও অভাব  যেন নিত্যসংগী  লাখাইয়ের  গিনিয়ার পরিবারে।  



লাখাই উপজেলার ৬ নম্বর বুল্লা ইউনিয়ন এর পশ্চিম বুল্লা ঋষি পল্লীর মৃত কানু রবিদাস স্ত্রী গিনিয়া রবিদাস। 

বিধবা গিনিয়া রবিদাস এর পরিবারে   অভাব যেন নিত্য সঙ্গী। 

কথায় বলে দূর্ভাগ্য একা আসেনা।তেমনি গিনিয়া রবিদাস এর পরিবারে অভাব অনটনের সাথে নানা সমস্যা যেন পিঁছু ছাড়ছেনা।

খোঁজ নিয়ে জানা  যায়   বছর বিশেক পূর্বে স্বামী কানু রবিদাস গত হয়েছেন।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে গিনিয়া ছোট্ট ছোট ছেলে - মেয়ে নিয়ে পড়েন অথৈজলে।তবুও ভেঙে না পড়ে শোককে শক্তিতে পরিনত করে বিভিন্ন ধরনের কাজকর্ম ও সাহায্য সহযোগিতা নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করে আসছেন। এর মধ্যে বড় ছেলেটা কিছুটা আয়রোজগার করতে থাকে।স্থানীয় বুল্লাবাজার এ রাস্তার পাশে পুরনো জুতা সেলাই করে যা আয় হয় তাতে কোন রকমে চলে যাচ্ছিল।এরই মধ্যে বিগত ৭/৮ মাস পূর্বে তাঁর একমাস উপার্জনক্ষম ছেলে কামাল রবিদাস সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হলে চিকিৎসার খরচ মেটাতে সর্বশান্ত হয়ে ঋনে জর্জরিত হয়ে পড়ে।পরবর্তীতে ছেলে কামাল রবিদাস এর স্ত্রী রুমি রবিদাস 

 বিগত বর্ষায় ঝড়বৃষ্টির সময় ঘর থেকে বের হওয়ায় বজ্রপাতে আহত হয়। 

তার পরও দূর্ভাগ্য পিঁছু ছাড়েনি বিগত ৬ মাস পূর্বে ঘর থেকে বের হওয়ায় সময় পা পিছলে পড়ে কোমর ভেঙে যায় গিনিয়া রবিদাসের। তাঁর চিকিৎসা করালে তেমন কোন উন্নতি হয়নি আর উন্নত চিকিৎসা নেওয়ার মতো আর্থিক সংগতি না থাকায় বর্তমানে বিনা চিকিৎসায় শয্যাশায়ী হয়ে দূর্বিসহ জীবন যাপন করছে।

সরজমিন পরিদর্শনে ও   গিনিয়া রবিদাস এর পুত্র কামাল রবিদাস এর সাথে আলাপকালে জানা যায়  বিগত বছর দেড়েক আগে ঝড়ে তাঁদের মাথা গোঁজার ঠাঁই ডেড়া ঘর খানা ভেঙ্গে পড়ে এবং  সে ঘর এখনো পুননির্মাণ করা সম্ভব হয়ে উঠেনি। তাই নিরুপায় হয়ে পল্লীর  অন্য একজন আত্বীয়ের ঘরে বসবাস করছে। শুন্য ভিটার পাশে উঠানে শোয়া অবস্থায় আলাপকালে গিনিয়া রবিদাস এ প্রতিনিধিকে জানান আমার কষ্টের শেষ নেই। উপার্জনক্ষম ছেলেটাও সড়ক দূর্ঘটনার পর থেকে তেমন রোজগার করতে পারে না।যা ছিল তা এবং ধারদেনা করে চিকিৎসা যতটুকু পারছি করেছি। বয়স হয়েছে তাই চিকিৎসায় তেমন বেশি ফল আসবে বলে মনে হচ্ছে না।

ষাটোর্ধ গিনিয়া রবিদাস আরোও জানান স্বামী মারা গেছে অনেকদিন আগে। এখনো বিধবা ভাতা বা অন্য কোন ভাতার সুবিধা ও সাহায্য সহযোগিতা পাইনি।স্থানীয় জনপ্রতিনিধি আশা দিয়েছেন তাই অপেক্ষায় রইলাম। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সাথে আলাপকালে জানান গিনিয়া রবিদাস প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে বয়স্কভাতা অথবা বিধবা ভাতা ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে