নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে এস,এস,সি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু।


লাখাইয়ে এস,এস,সি ও সমমানের পরীক্ষা দাখিল ও ভোকেশনাল এস,এস,সি পরীক্ষা   আজ রবিবার (৩০ এপ্রিল)  শুরু হচ্ছে । মোট পরীক্ষার্থী ১৪ শত ৬৭জন।সারাদেশের ন্যায় লাখাইয়ে ৩ টি মূল কেন্দ্র ও ২ টি ভ্যেনু কেন্দ্রে সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট  পরীক্ষা(এস,এস,সি) ও সমমানের পরীক্ষা দাখিল এবং এস, এস,সি ভোকেশনাল পরীক্ষা শুরু। মোট পরীক্ষার্থী ১ হাজার ৪ শত ৬৭জন।বামৈ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩০৯ জন এবং ভ্যেনু কেন্দ্র কালাউক উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৫৩১ জন,রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২১৮ জন এবং এ কেন্দ্রের ভ্যেনু কেন্দ্র বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪০ জন পরীক্ষার্থী।এ ছাড়াও রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম বারের মতো এ বছর  এস,এস,সি ভোকেশনাল পরীক্ষা য় অংশ নিচ্ছে ২৫ জন পরীক্ষার্থী।এদিকে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্নকরণে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে  উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা যায়। বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী এবং হলসুপার হিসাবে দায়িত্ব পালন করছেন মোড়াকরি স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক নুরুল ইসলাম। কালাউক উচ্চবিদ্যালয়ে কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল মোতালেব ও হলসুপার হিসাবে দায়িত্ব পালন করছেন লাখাই এসি আরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল।রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন প্রধান শিক্ষক সিতেশ কুমার চন্দ ও হলসুপার হিসাবে দায়িত্ব পালন করছেন ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল চন্দ্র জোর্দার। এ কেন্দ্রের ভ্যেনু কেন্দ্রে  কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন প্রধান শিক্ষক ফজলুল করিম এবং হলসুপার হিসাবে দায়িত্ব পালন করছেন মুসলিমুল হাসান চৌধুরী। জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন অধ্যক্ষ আবু সাইদ মোহাম্মদ জুনাইদ এবং হলসুপার হিসাবে দায়িত্ব পালন করছেন করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মুফতি রফিকুল ইসলাম। এ ব্যাপারে ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুন নাহার জানান এস,এস,সি,দাখিল ও ভোকেশনাল এস, এস,সি পরীক্ষায় ১৪৬৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্নকরণে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে