জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি

  • কুলাউড়া ও বড়লেখায় ছাত্রশিবিরের পৃথক অনুষ্ঠান
  • নেতারা দেশপ্রেমের বুলি আওড়ে হাজার কোটি টাকা লুটপাট করেন : ডাকসু ভিপি
  • চাকরিতে দলীয় বিবেচনা ও নিয়োগ বৈষম্য কোনোভাবেই বরদাশত করা হবে না : ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি

বিগত ৫৫ বছরে দেশের রাজনীতিতে যারা নেতৃত্বে এসেছিলেন, তারা মুখে দেশপ্রেমের বুলি আওড়ালেও চেয়ারে  বসে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। সমাজে টেন্ডারবাজি, দাঙ্গাবাজি ও দুর্নীতির রাজত্ব কায়েম করার কারণেই আজ দেশের সার্বিক উন্নয়ন থমকে গেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান বক্তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম এসব কথা বলেন। 

একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম চরম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চাকরিতে দলীয় বিবেচনা ও নিয়োগ বৈষম্য কোনোভাবেই বরদাশত করা হবে না। নব্য ফ্যাসিবাদী কায়দায় নিজেদের লোকদের চাকরি দেওয়ার অপচেষ্টা হলে ছাত্র-জনতা আবারো রাজপথে নেমে আসবে। তখন দিল্লি, পিন্ডি কিংবা লন্ডনেও পালিয়ে রক্ষা পাওয়া যাবে না। 

শিক্ষাঙ্গনে সুস্থ ধারার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ক্যাম্পাসে কোনো নেতার নামে 'স্লোগান', শোডাউন কিংবা মহড়া আর চলবে না। শিক্ষার্থীদের প্রধান কাজ হবে পড়াশোনা ও গবেষণা করা। ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে মেধা ও নৈতিকতায় এগিয়ে আসতে হবে। 

তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলন কোনো একক দলের সুবিধা অর্জনের জন্য নয়, বরং সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াই। সরকারি চাকরিতে ঘুষ, স্বজনপ্রীতি ও ভাইভার নামে বৈষম্য চিরতরে বন্ধ করে সংবিধান প্রদত্ত অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি। 

একই দিনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছাত্রশিবির আয়োজিত ছাত্র গণজমােেতও বক্তব্য দেন সাদিক কায়েম। সেখানে তিনি চাঁদাবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সমান অধিকার নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে হলে নেতৃত্বের আমূল পরিবর্তন সময়ের দাবি। 

অনুষ্ঠানে ঢাকা পল্টন জামায়াতের আমির শাহিন আহমদ খান, কুলাউড়া উপজেলা জামায়াতের আমির আব্দুল মুন্তাজিম, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, পৌর আমির মো. জাকির হোসেন, মৌলভীবাজার  জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, কুলাউড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার ও কলেজ শাখার সভাপতি মুজাহিদুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর