জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ইসলামী যুব মজলিস কুলাউড়া উপজেলা পুনর্গঠন সম্পন্ন : তারিফ সভাপতি ও সেক্রেটারি মিরাজ

ইসলামী যুব মজলিস কুলাউড়া উপজেলা শাখা পুনর্গঠন উপলক্ষে শুক্রবার (৩অক্টোবর) বাদ মাগরিব কুলাউড়া মজলিস কার্যালয়ে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মোঃ এহসানুল হক।

কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য নাজিম উদ্দিন তারিফকে সভাপতি ও সৈয়দ তাহমিদ হুসেন মিরাজকে সাধারণ সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট কুলাউড়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়। 

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান সংগঠনের জেলা সভাপতি মোঃ এহসানুল হক।

কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হন আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক-এস এম সাহেল, প্রশিক্ষণ সম্পাদক-জুয়েল আহমদ, অর্থ সম্পাদক-তাওহিদুল ইসলাম, প্রচার সম্পাদক-তাহমিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক-সাকিব আহমদ, অফিস সম্পাদক-শিপার আহমদ, সদস্য- সাফওয়ান আহমদ, মাজহারুল ইসলাম।

সমাপনী অধিবেশনে নাজিম উদ্দীন তারিফের সভাপতিত্বে ও সৈয়দ তাহমিদ হুসেন মিরাজের সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ এহসানুল হক।

কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন  খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সভাপতি হাফিজ জয়নাল আবেদীন,  কুলাউড়া উপজেলা সভাপতি আখম শাহীন চৌধুরী  ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক সৈয়দ আতহার জাকওয়ান, সহ-সভাপতি এম খসরু, সহ-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, মুহাম্মদ সিহাব উদ্দিন, প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,  কুলাউড়া পৌর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম সবুজ। 

কাউন্সিলে মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর