জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ডিবির অভিযানে কুলাউড়া থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার, আটক-১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  দায়ের

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে কুলাউড়া থানা এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ মোঃ মজিদ আলী (৪৭) নামে একজনকে আটক করা হয়েছে।

আটককৃত মজিদ আলী কুলাউড়া উপজেলার তেলিবিল গ্রামের মৃত আব্দুর রজাক মিয়ার ছেলে। 

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এসআই এ এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল কুলাউড়া সদর থানাধীন তেলিবিল গ্রামের আটককৃত মোঃ মজিদ আলীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জেলা পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে সকাল সাড়ে ২০টায় গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, আটকের পর মজিদ আলীকে তল্লাশি করে তার লুঙ্গির কোছা থেকে কালো রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Tag
আরও খবর