আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কুলাউড়া ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে দুই ভারতীয় নাগরিক আটক

অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের, কোর্টে প্রেরণ


ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

আটককৃতরা হলেন, ভারতের উনুকোটি জেলার ইরানি থানার অধিবাসী আব্দুল জলিল (৪৫) ও আব্দুল আহাদ (৩৯)।

শনিবার (১৯ নভেম্বর) সকালে আটককৃত দুইজনকে কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে আলীনগর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন জলিল ও আহাদ। এ সময় তাদের কাছে আলীনগর বিজিবির সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে তারা দুজনই বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাদের আটক করে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, শনিবার সকালে ভারতীয় দুই নাগরিককে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করা হয়েছে। দুপুরে আদালতে মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর