জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কুলাউড়া টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেলসহ ১৪ কিশোর পেলো পুরস্কার

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার কাদিপুর এলাকার ১৪ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ। 

শনিবার (১৩ জুলাই) বিকেলে কাদিপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমদ জুবেল জানান, কিশোরদের জামাতে নামাজে উৎসাহিত করতে টানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়ের শর্ত দেওয়া হয়। এতে সফল হয় ১৩ কিশোর। আর তাদের জন্য বৃহস্পতিবার বিকেলে এমন মহতি আয়োজন করে কাদিপুর ইসলামি যুব সংঘ নামে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবি সংগঠন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ৩ কিশোরকে বাইসাইকেল উপহার এবং ১১ কিশোরকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। 

অনুষ্ঠানে ওইদিন প্রবাসী ও হিফজ সম্পন্নকারীদের সংবর্ধনা প্রদান এবং খিদমাহ ব্লাড ব্যাংকের সহযোগিতায় দুই শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

কাদিপুর জামে মসজিদ কমিটির সভাপতি সেলিম আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা মুফতী মোহাম্মদ জাকারিয়া, কলরব শিল্পী হাফিজ ফখরুল ইসলাম ফুআজ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারমান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ বলেন,' শিশু-কিশোরদের মুঠোফোন আসক্তি কমিয়ে জামাতে নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতে এই কর্মসূচি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কিশোর-তরুণরা যখন মসজিদমুখী হবে তখন সমাজ থেকে মাদকাসক্তিসহ অন্যান্য অপরাধ হ্রাস পাবে। কিশোরদের মুঠোফোন আসক্তি থেকে দূরে রাখতে এবং জামাতে নামাজের প্রতি মনোযোগি করতে এমন আয়োজন সমাজের মাঝে ভালো মেসেজ দিবে'।

কাদিপুর জামে মসজিদ কমিটির সভাপতি সেলিম আহমদ জানান, আমরা শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতেই মূলত এমন উদ্যোগ নিয়েছি। 

বাইসাইকেল পুরস্কার পাওয়া কিশোররা বলেন, ‘৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় এখন মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি। শুধু পুরস্কার পাওয়ার আশায় নয়, মুসলমান হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। জীবনের বাকি সময় যেন জামাতে নামাজ পড়তে পারি, সে জন্য সবার কাছে দোয়া চাই।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাদিপুর ইসলামী যুব সংঘের নেতৃবৃন্দ, মসজিদ কমিটির নেতৃবৃন্দসহ এলাকার নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আরও খবর