জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বিদ্যুতের তার ছিড়ে প্রাণ হারানো এক পরিবারের পাঁচ সদস্যের পর একমাত্র বেঁচে থাকা শিশু সোনিয়াও আর বেঁচে নেই

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎ তার ছিড়ে প্রাণ হারানো এক পরিবারের পাঁচ সদস্যের পর একমাত্র বেঁচে থাকা শিশু সোনিয়াও (৮) আর বেঁচে নেই।

মঙ্গলবার দিবাগত রাত ৪ টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। সোনিয়া উত্তর গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। 

এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে বিদ্যুতায়িত হয়ে সোনিয়ার পরিবারের পাঁচ সদস্য ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী  শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া  (১৫ ), সাবিনা (০৯) এবং একমাত্র ছেলে সায়েম উদ্দিন (৭) ঘটনাস্থলেই মারা যান। মা-বাবা ও তিন ভাই-বোনের মৃত্যু হয়। পরিবারের সদস্যদের মধ্যে একমাত্র সোনিয়া বেঁচে ছিল। 

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুয়েল উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোনিয়ার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন।

সোনিয়ার মামা আবদুল আজিজ গণমাধ্যমকর্মীদের জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ সোনিয়াকে গতকাল মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন। সেখানে পৌঁছানোর কিছু সময় পরই সে মারা যায়। তিনি বলেন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের ২৫ শতাংশ পুড়ে যায়। প্রসঙ্গত, গতকাল বিকেলে জুড়ীর ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে নিহত ৫জনের জানাযা ও দাফন শেষে স্থানীয় কবরস্থানে তাদেরকে দাফন করা হয়।


Tag
আরও খবর