তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান


কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১ নম্বর কৃষ্ণনগর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সাবেক ছাত্রনেতা ও কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্যাহ বাহার। এ সময় তিনি পূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদানও প্রদান করেন।


সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি কৃষ্ণনগর কেন্দ্রীয় সর্বজনীন পূজামন্দিরসহ ইউনিয়নের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।


পরিদর্শনকালে জি এম রবিউল্যাহ বাহার পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পূজার আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর জন্য আর্থিক অনুদান প্রদান করেন।


এ সময় শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয়।


এ সময় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্রু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, সদস্যসচিব হাফিজুর রহমান, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, কিষান মজদুর ইউনাইটেড একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার আমিনুর রহমান, মাস্টার নুরুল আমিন, গোলাম মোস্তফা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা তরুণ দলের সাবেক সহসভাপতি তাজুল হাসান সাদ এবং ইউনিয়ন ছাত্রদলের নেতা মুন্নাসহ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tag
আরও খবর