নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জামালপুর-১ আসনে প্রচার-প্রচারণায় অংশ না নিতে নেতা-কর্মীদের বিএনপির সতর্কীকরণ


জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ)  আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ না নিতে দলীয় নেতা-কর্মীদের সতর্ককীকরণ করেছে স্থানীয় বিএনপি।

গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সাদা স্বাক্ষরিত এক
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের নাম ব্যবহার করা হলেও, এতে তাঁর স্বাক্ষর নেই।

দলীয় প্যাডে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনের তফসিল বাতিলের দাবি করে বিএনপি ও তার সমমনা দলগুলো নির্বাচনে অংশ নেয়নি। তাই ফ্যাসিস্ট সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না।
আন্দোলনের অংশ হিসেবে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী কিংস পার্টি বা স্বতন্ত্র কোনো প্রার্থীর প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন না।
যদি কোনো বিএনপির নেতা-কর্মী কোনো প্রার্থীর প্রচার-প্রচারণায় অংশ নেন, দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে সকলকে দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে সম্পৃক্ত থাকার বিকল্প নেই।

দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সাদা বলেন, 'চলমান পাতানো নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ না নিতে নেতা-কর্মীদের সতর্কীকরণ করে প্রেস বিজ্ঞপ্তি করা হয়েছে। যাতে আগে থেকেই আমাদের কোনো নেতা-কর্মী এই সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন।'

আরও খবর