নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জুয়া-মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি ইসলামপুর থানার নবাগত ওসির


জামালপুরের ইসলামপুর থানায় নতুন যোগদান করা অফিসার্স ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেছেন, 'জুয়া ও মাদক সামাজিক অস্থিরতার একটি বড় কারণ। জুয়া-মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে ইসলামপুর থানা-পুলিশের। জুয়া-মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে যতটুকু কঠোর হওয়া দরকার, সেটাই করা হবে। জুয়া ও মাদক নির্মূল করতে সব মহলের সহযোগিতা জরুরি।'

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ইসলামপুর থানায়  নিজ কার্যালয়ে একান্ত সাক্ষাতকালে ওসি এসব বলেন।

ওসি সুমন তালুকদার বলেন, 'মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের পর যারা ছাড়িয়ে নিতে থানায় আসবে, সেসব দালালদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। জুয়া-মাদক নির্মূল করার ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। মোট কথা হচ্ছে, হয় মাদক ছাড়তে হবে, না হয় এলাকা ছেড়ে চলে যেতে।'

ওসি সুমন তালুকদার আরও বলেন, 'জুয়া খেলতে এবং মাদক গ্রহণ করতে যেহেতু বিদ্যা-বুদ্ধির দরকার হয় না, সেকারণে যে কেউ এই নেশায় জড়িয়ে পড়তে পারে। নিয়মিত জুয়ায় অংশগ্রহণ বেশির ভাগ ক্ষেত্রে নেশার উদ্রেক করে; হারলে হারানো অর্থ উদ্ধারের চেষ্টা এবং জিতলে আরও বেশি অর্থ উপার্জনের উৎসাহ, এই চক্রের কোনো শেষ নেই। জুয়ার আসর থেকে সর্বস্বান্ত হয়ে কেউ কেউ আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।৷ জুয়া ও মাদক থেকে নিজেদের বিরত রাখতে হবে। প্রয়োজনে যাদের সঙ্গে বন্ধুত্ব রাখলে কিংবা মেলামেশা করলে জুয়া ও মাদকে আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেসব অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে।
সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে জুয়া খেলা ও মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে এলাকায় সচেতনতা সৃষ্টি করতে হবে। জুয়া ও মাদককাণ্ডে জড়িত মূলহোতাদের আইনের আওতায় আনতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সচেতনতা তৈরি করতে পারলে সর্বপ্রকার জুয়া খেলা ও মাদকের ভয়াবহতা থেকে মুক্ত থাকা সম্ভব হবে।'

নির্দোষি মানুষকে যাতে কারাগারে যেতে না হয়, সেব্যাপারেও সব সময় সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ওসি সুমন তালুকদার।

আরও খবর