নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাতের আগুনে পুড়ে ছাই হলো সব

আগুনে পুড়লো মনু বেপারীর বাড়ি। ছবি-দেশচিত্র


কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া  নামাপাড়া গ্রামের কৃষক ইসমাইল মিয়ার গোয়াল ঘর থেকে আগুনের সূত্র হয়ে সোমবার রাত সাড়ে ১১ টায়  বসতঘর,গোয়ালঘর,গোলা ভরা ধান,দীর্ঘদিনের জমানো অর্থ সহ সবকিছু পুড়ে ছাই হয়ে নি:স্ব হয়ে গেছেন।  

স্থানীয় সুত্রে জানা যায়;  গোয়ালঘরে গরুকে মশা থেকে  রক্ষা করার জন্য খড় খুটা ও শুকনো গোবর দিয়ে প্রতিদিনের মত ধোঁয়া দিয়ে ঘুমিয়ে পড়ে। এ ধোঁয়া থেকেই সোমবার রাতে আগুনের সুত্রপাত ঘটে৷ সবাই যখন গভীর ঘুমে মগ্ন তখন আগুন  আরও ভয়াবহ রুপ ধারণ করতে থাকে। এ সময় আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পরলে  ইসমাইল মিয়ার বসত ঘর,বসত ঘরে থাকা সকল আসবাবপত্র,দলিলপত্র, জমানো টাকা,  রান্নাঘরে রাখা ১৩০ মন  মজুত ধান পুড়ে ছাই হয়ে যায়।  আগুনের লেলিহান শিখা দেখে আশ পাশের মেছেরা, আতকা পাড়া, পিপলা কান্দি গ্রামের লোকজন গিয়ে কলাগাছ কেটে ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে  অগ্নিকান্ডে পাশের  মিলন মিয়া,আতাব মিয়ার, স্বপন মিয়া,  মালেক মিয়া  ও আব্দুল হেলিম মিয়ার ৬ টি গোয়াল ঘর পুড়ে যায়।

হোসেনপুর ফায়ার সার্ভিসের সাব ষ্টেশন অফিসার শামছুল আলম জানান;  খবর পেয়ে তাৎক্ষণিক  দু' টি ইউনিট ছুটে গেলেও বাড়ির সাথে যোগাযোগের রাস্তা সরু হওয়ায়, ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে বাড়িতে যেতে পারে নাই এজন্য  আগুন নিয়ন্ত্রণে দেরী হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু বেশী হয়েছে।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) কাজী নাহিদ ইভা  রাতেই ঘটনা স্থল পরিদর্শন করে  ক্ষতি পূরণের আশ্বাস দেন। এ সময় হোসেনপুর থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ও  অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন সাথে ছিলেন। 


আরও খবর

হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই

২৭ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে





কিশোরগঞ্জে পিডিবিএফ'র গণশুনানি

১৫৩ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে


হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

১৫৯ দিন ৬ ঘন্টা ১৩ মিনিট আগে


জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল

১৬২ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে