জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে হাতিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

জাতীয় বেতন কমিশন-২০২৫ এর সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে নোয়াখালীর হাতিয়ায় উপজেলা পরিষদের কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। এ সময় দাবি আদায় না হলে আসন্ন নির্বাচন বর্জনের হুঁশিয়ারিও দেন তারা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে হাতিয়া উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মচারীরা জানান, নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সারাদেশে দীর্ঘদিন ধরে ধারাবাহিক আন্দোলন চলছে। এরই মধ্যে সরকারের অর্থ উপদেষ্টা গণমাধ্যমে জানান, একটি পে-স্কেল কাঠামো গঠন করা হয়েছে। তবে বর্তমান সময়ে তা বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে বিষয়টি পরবর্তী সরকারের ওপর ছেড়ে দেওয়ার কথা বলেন।
এতে ক্ষুব্ধ হয়ে কর্মচারীরা অভিযোগ করেন, সরকার বিষয়টি নিয়ে টালবাহানা করছে। ফলে তারা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের ভেতরের একটি মহল এই বিষয়টি নিয়ে চক্রান্ত করছে। তারা বলেন, “প্রজ্ঞাপন নিয়ে আর টালবাহানা চলবে না। প্রজ্ঞাপনের বাস্তবায়ন করে তারপর নির্বাচন দিতে হবে। তা না হলে আমরা নির্বাচন বর্জন করব।”

মানববন্ধনে বক্তব্য দেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল ওয়াহাব সুজন, চানন্দি ইউনিয়ন পরিষদের সচিব মোজাম্মেল হোসেন, উপজেলা এলজিইডি অফিস সহকারী ফয়সাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহায়ক মো. বাবলু, সিপিপি অফিসের অফিস সহায়ক আজাদ উদ্দিনসহ আরও অনেকে।
Tag
আরও খবর