জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

গোদাগাড়ীতে ঝড়ে একশো বাড়িঘর ও গাছপালা লন্ডভন্ড, ফসলের ব্যাপক ক্ষতি

রাজশাহীর গোদাগাড়ীতে ঝড়ে বাড়িঘর গাছপালা লন্ডভন্ড হয়ে গেছে এবং অবিরাম বৃষ্টি পানিতে তলিয়ে গেছে ধান ক্ষেত, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮ টা থেকে অবিরাম বৃষ্টি শুরু হয় রাত সাড়ে ১১টার সময় হঠাৎ কয়েক মিনিটের ঝড়ে উপজেলার পিরিজপুর গ্রামে ১শ’ ঘরবাড়ি, দোকানপাঠ উড়িয়ে নিয়েছে এবং গাছপালা ভেঙ্গে নিমিশেয় লন্ডভন্ড করে দেয়।তার মধ্যে প্রায় ১০/১২টি পরিবার একেবারে নিঃষশো হয়ে গেছে। মাঠে বোরো ধান, ভুট্টা ও টমেটোর ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে পিরিজিপুর গ্রামের ঝড়ে বাড়িঘর গাছপালা লন্ডভন্ড হলেও অবিরাম বৃষ্টিতে রিশিকুল, পাকড়ি ও গোদাগাড়ী ইউনিয়নসহ বেশ কিছু এলাকায় বোরো ধান পানিতে তলিয়ে। 

স্থানীয় কৃষকদের দাবি অবিরাম বৃষ্টিতে ধান ক্ষেত তলিয়ে গেলেও গোদাগাড়ীতে ওয়াসার পাইপ লাইনের কাজ চলায় বিল থেকে ঠিকমত পানি বের হতে পারছে না। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ঝড়ের তাণ্ডব শুরু হয়। এ ঝড় স্থায়ী ছিল মাত্র ১ থেকে ২ মিনিট। এ সময় ঝড়ের তাণ্ডবে মানুষের ক্ষয়ক্ষতি হয়। প্রবল বাতাসে উড়ে গেছে ঘরের চালা, ভেঙ্গে গেছে দেওয়াল। নষ্ট হয়েছে ঘরে রক্ষিত খাদ্য সামগ্রী। লন্ডভন্ড হয়েছে ঘরের আসবাবপত্র।

ছোট-বড় অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। বিদ্যুৎ সঞ্চালনের তার ছিঁড়ে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। ভেঙে গেছে বিদ্যুতের খাম্বা। রাস্তায় গাছ পড়ে বন্ধ রয়েছে যান চলাচল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বসবাস করছে খোলা আকাশের নিচে। বোরো ধানের ক্ষতি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। 

পিরিজপুর গ্রামের ঝড়ে ঘরবাড়ি ও দোকানপাঠ উড়িয়ে নেওয়া পরিবার গুলো জানায়, রাতে ঝড়ে ঘরবাড়ির টিন উড়িয়ে নিয়েছে, দেওয়াল ভেঙ্গে তারা প্রায় নিঃষশো হয়ে গেছে। খোলা আকাশের নিচে বসবাস করতে হবে। এছাড়াও গাছপালা ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পিরিজপুর গ্রামের গ্রামের বাসিন্দা টেবলু বলেন, রাতে হঠাৎ শোঁ শোঁ শব্দ করে কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে ঘরবাড়ি উড়িয়ে নিয়া যায়। গাছপালা ভেঙে লন্ডভন্ড হয়ে যায়। বর্তমানে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি।

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মাটিকাটা ইউনিয়নের ধানের কিছু গাছ হেলে পড়েছে। তবে ধান প্রায় পরিপক্ষ হয়ে গেছে, কিছু দিনের মধ্যে ধান কাটা হতো। ধানের হালকা ক্ষতি হতে পারে। যে সকল ভুট্টার বীজ বপন করা হয়েছে গাছ বের হয়নি তার সামান্য ক্ষতি হতে পারে। টমেটো গাছের ডাল মাটিতে পড়ে গেছে সেগুলো মাটি শুকালেই ঠিক হয়ে যাবে। অগ্রিম লাগানো যে গাছে ফুল এসেছিল সেগুলোর সামান্য ক্ষতি হতে পারে। ফল কয়েকদিন দেরিতে পাবে। 

পিরিজপুর ৪ নং ওয়ার্ডেও ইউপি সদস্য তোতা বলেন, ঝড়ে এক শতাধিক পরিবারের বাড়িঘর ও গাছপালা ভেঙে গেছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ ১২ টি পরিবারকে ইউনিয়ন পরিষদেও পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের তালিকা তৈরি করে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।


Tag
আরও খবর